নেইমারের ইনুজরি-টা বড়, বিশ্বকাপ শেষ

প্রকাশঃ ডিসেম্বর ২, ২০২২ সময়ঃ ৪:৩২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:৩২ অপরাহ্ণ

ক্রীড়া ডেস্ক

সার্বিয়ার বিপক্ষে আঘাত পাবার পর ধীরে ধীরে সুস্থ হয়ে উঠেছেন নেইমার। এমন খবরই বিশ্ব মিডিয়াতে প্রকাশিত হয়ে আসছে। বৃহস্পতিবার পর্যন্ত ব্রাজিলের তারকা নেইমার নিয়ে তেমন কোন খারাপ খরর ছিল না, ছিল না কোন শঙ্কাও। কিন্তু আজ শোনা যাচ্ছে ব্রাজিল শিবিরে খারাপ খবর বাতাসে ভেসে বেড়াচ্ছে। সকলে নিশ্চিত ছিলন দ্বিতীয় রাউন্ডেও হয়তো মাঠে নামতে পারবেন নেইমার।

কিন্তু শুক্রবার জানা গেল আরেক খবর, নেইমারকে নিয়ে প্রচার হলো নতুন শঙ্কার খবর। নেইমারের ইনজুরি যতোটা ছোট মনে করা হয়েছিলো, তার চেয়েও অনেব বড় ধরনের ইনজুরি এটা। খুব ২০২২ কাতার বিশ্বকাপে আর মাঠেই নামতে পারবেন না নেইমার।

আজই (শুক্রবার) বিশ্বকাপে গ্রুপের শেষ ম্যাচে ক্যামেরুনের বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল। এই ম্যাচটির আগেই নতুন করে গুঞ্জন তৈরি হলো নেইমারকে নিয়ে। ব্রাজিলের সংবাদমাধ্যমের খবর, ক্যামেরুন ম্যাচে তো বটেই, নেইমার এই বিশ্বকাপের আর কোনও ম্যাচেই অংশ নিতে পারবেন না। তার লিগামেন্টে বড়সড় সমস্যা হয়েছে বলে মনে করা হচ্ছে। ইংল্যান্ডের দ্য মিররও প্রায় একই খবর প্রকাশ করেছে।

সার্বিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচে চোট পেয়েছিলেন নেইমার। পরে জানানো হয়, গ্রুপ পর্বে আর তিনি খেলতে পারবেন না। তবে নকআউটে পাওয়া যাবে; কিন্তু ক্যামেরুনের বিরুদ্ধে ম্যাচের আগে খবর পাওয়া যাচ্ছে, নেইমারকে নকআউটে পাওয়ার সম্ভাবনাও কম। তার চোট যে রকম মনে করা হয়েছিল, তার চেয়েও বেশি গুরুতর। এখনও তার গোড়ালি ভাল রকম ফুলে রয়েছে। খুবই ধীরে ধীরে উন্নতি হচ্ছে।

ক্যামেরুন ম্যাচের আগে ব্রাজিলের সহকারী কোচ ক্লেবার হ্যাভিয়ের বলেছেন, ‘নেইমার ধীরে ধীরে উন্নতি করছে। তবে আপাতত আমাদের ফোকাস ক্যামেরুন ম্যাচে। সেটা হয়ে গেলে দলের বাকিদের কার কী অবস্থা সেটা নিয়ে ভাবার সময় পাব। তার ফেরার ব্যাপারে নির্দিষ্ট পরিকল্পনা রয়েছে আমাদের।’ যদিও কী পরিকল্পনা, তা বিস্তারিত বলেননি তিনি।

তার এ কথাতেই সিঁদুরে মেঘ দেখছেন ব্রাজিলের সমর্থকরা। শোনা যাচ্ছে, নেইমারের লিগামেন্ট ভাল রকম ক্ষতিগ্রস্ত হয়েছে। তার হাঁটু এখনও ফুলে রয়েছে। ওষুধ খাইয়েও ব্যথা সেভাবে কমছে না। ফলে শেষ ষোলো তো বটেই, ব্রাজিল কোয়ার্টার ফাইনালে উঠলে তখনও নেইমারকে পাওয়া যাবে কি না, কেউই নিশ্চিত নয়।

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G