নৌঅঞ্চলসমূহে মহান বিজয় দিবস উদ্যাপিত

প্রকাশঃ ডিসেম্বর ১৬, ২০২২ সময়ঃ ৮:৩৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৩৬ অপরাহ্ণ

সুজা তালুকদার চট্টগ্রাম থেকে

যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আজ নৌবাহিনীর সকল নৌ অঞ্চলসমূহে মহান বিজয় দিবস-২০২২ উদ্যাপিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষ্যে আজ শুক্রবার ১৬ই ডিসেম্বর বাদ ফজর নৌ অঞ্চলসমূহের মসজিদে স্বাধীনতা যুদ্ধে শাহাদাত বরণকারী বীর মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফেরাত, দেশের শান্তি, সমৃদ্ধি ও উন্নতি কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

দিবসটি উপলক্ষ্যে নৌ অঞ্চলসমূহের সকল জাহাজ ও ঘাঁটিতে মুক্তিযুদ্ধ বিষয়ক বিশেষ প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়। পাশাপাশি নৌবাহিনী পরিচালিত স্কুল ও কলেজসমূহে বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে বিশেষ আলোচনা সভা, আবৃত্তি, কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা আয়োজন করা হয়।

দিবসটি যথাযথভাবে পালনের অংশ হিসেবে খুলনা অঞ্চলের আঞ্চলিক কমান্ডার স্বাধীনতা যুদ্ধে শহিদ বীরশ্রেষ্ঠ রুহুল আমিন ও শহিদ বীর বিক্রম মহিবুল্ল¬াহ্’র সমাধীতে ‘গার্ড অব অনার’ ও পুস্পস্তবক অর্পণ করেন। এছাড়াও দিবসটি উপলক্ষ্যে বিআইডবিøউটিএ ঢাকা সদর ঘাটে বানৌজা অদম্য, পাগলা নেভাল জেটি নারায়ণগঞ্জে বানৌজা অতন্দ্র, চট্টগ্রাম নেভাল জেটিতে বানৌজা সমুদ্র অভিযান, বিআইডবিøউটিএ রকেট ঘাট খুলনায় বানৌজা চিত্রা, দিগরাজ মোংলা নেভাল বার্থে বানৌজা করতোয়া এবং বিআইডবিøউটিএ ঘাট বরিশালে বানৌজা যমুনা সর্বসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত রাখা হয়। পাশাপাশি চট্টগ্রামের লাভলেইনে অবস্থিত মেরিটাইম মিউজিয়াম জনসাধারণের জন্য উন্মুক্ত রাখা হয়। এছাড়া একই দিনে বেলা ২টা হতে ৪ টা পর্যন্ত বাংলাদেশ নৌবাহিনীর বাদক দল কর্তৃক সদরঘাট এলাকায় জনসাধারণের জন্য বাদ্য পরিবেশন করবে।

সূত্র : আইএসপিআর

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G