পরমাণু অস্ত্রের পরীক্ষা চালানোর হুমকি উ. কোরিয়ার

প্রকাশঃ মে ১, ২০১৭ সময়ঃ ৭:৪৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:৪৩ অপরাহ্ণ

যেকোনো সময়ে যেকোনো স্থানে পরমাণু অস্ত্রের পরীক্ষা চালাবে বলে হুমকি দিয়েছে উত্তর কোরিয়া ।

আজ সোমবার উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলছেন, যুক্তরাষ্ট্রের যে কোন পদক্ষেপের জবাব দিতে তার দেশ সম্পূর্ণ প্রস্তুত। তাদের নেতার নির্দেশে যেকোনো সময়ে যেকোনো স্থানে পরমাণু অস্ত্রের পরীক্ষা চালাবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

এদিকে এ অঞ্চলে গত কয়েক সপ্তাহ ধরেই তীব্র উত্তেজনা চলছে। মনে করা হচ্ছে উত্তর কোরিয়া দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কিংবা ষষ্ঠ পরমাণু পরীক্ষা চালানোর প্রস্তুতি নিচ্ছে। অন্যদিকে ওয়াশিংটনও এর জবাবে সামরিক পদক্ষেপ নেয়ার সম্ভাবনা নাকচ করে দিচ্ছে না।

উত্তর কোরিয়া গত ১১ বছরে পাঁচবার পরমাণু অস্ত্রের পরীক্ষা চালিয়েছে। ধারণা করা হচ্ছে যুক্তরাষ্ট্রে আঘাত হানতে সক্ষম পরমাণু বোমা বহনকারী এরকম দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরিতে দেশটি যথেষ্ট এগিয়ে গেছে।
সূত্র: এএফপি

প্রতিক্ষণ/এডি/সাই

আরো সংবাদঃ

[fbcomments]

আর্কাইভ

July 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G