পর্তুগাল কোচ ক্ষুব্ধ !

প্রকাশঃ ডিসেম্বর ৫, ২০২২ সময়ঃ ১১:১২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:১২ অপরাহ্ণ

ক্রীড়া ডেস্ক

ক্রিস্টিয়ানো রোনালদোর বা সিআর সেভেন খ্যাত বিশ্বকাপটা তেমন একটা ভালো যাচ্ছে না । পর্তুগাল গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয় রাউণ্ডে উঠলেও ব্যক্তিগত পারফরম্যান্সে হতাশ করেছেন ক্লাববিহীন এই খেলোয়াড়। মাত্র একটি গোল করেছেন রোনালদো সেটিও পেনাল্টি থেকে। বিশ্বকাপের আগে ম্যানচেস্টার ইউনাইটেড নিয়ে বিশাল সাক্ষাৎকার দিয়ে আলোচনার জন্ম দেন তিনি। এবার বিশ্বকাপের মাঝপথেও আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসলেন সিআর সেভেন। দক্ষিণ কোরিয়ার বিপক্ষে রোনালদোকে বদলি করে আরেকজনকে নামানো হলে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান রোনালদো। তাতেই ক্ষুব্ধ হয়েছেন পর্তুগিজ কোচ।

বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডের শেষ ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষে খেলতে নামবে পর্তুগাল। তার আগে এক সংবাদ সম্মেলনে পর্তুগিজ কোচ সান্তোস সংবাদ সম্মেলনে এসে রোনালদোর এমন প্রতিক্রিয়া দেখানো সম্বন্ধে বলেন, ‘আমি এমন বিষয় নিয়ে চিন্তিত নই। আমি এসব খবর পড়িও না। আমি শুধুই দল নিয়ে ব্যস্ত। আমরা ট্রেনিং নিয়েই ব্যস্ত সময় পার করছি। অবশ্যই রোনালদো এমন প্রতিক্রিয়া দেখানোয় আমি তা পছন্দ করিনি। একদমই এটা পছন্দ করি না এবং এই জিনিসটা সেখানেই শেষ হয়ে গেছে।’

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G