পাকিস্তান সরকারকে হুমকি দিলেন গায়ক আদনান সামি

প্রকাশঃ নভেম্বর ১৪, ২০২২ সময়ঃ ৯:৪০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:৪০ অপরাহ্ণ

আন্তর্জাতিকে ডেস্ক

নিজের দেশের সরকারকেই হুমকি দিলেন পাকিস্তানি গায়ক আদনান সামি। বললেন, ‘‘এতদিন চুপ করেছিলাম। কিন্তু আর নয়। আমি এই সরকারের না-জানা কথা সব ফাঁস করে দেব। যা শুনলে সবাই চমকে যাবে।’’

জন্মসূত্রে পাকিস্তানি আদনান ২০১৬ সাল থেকে ভারতের নাগরিক। যদিও আদনানের জন্মের সময় তাঁর পাকিস্তানি বাবা-মা থাকতেন ব্রিটেনে। আদনান অবশ্য জানিয়েছেন পাকিস্তানের সাধারণ মানুষের প্রতি তাঁর কোনও ক্ষোভ নেই। যাঁরা তাঁকে ভালবাসেন, তাঁদের তিনিও ভালবাসেন। কিন্তু দেশের মানুষ তাঁকে বা তাঁর সঙ্গীতকে পছন্দ করলেও দেশের সরকার কোনওদিন তাঁর প্রতি সুবিচার করেনি। বরং নিজের দেশের সরকারের নানা অবিচারেরই শিকার হয়েছেন তিনি।

আদনান জানিয়েছেন, তাঁর প্রতি পাকিস্তান সরকারের এই বিরূপ মনোভাব নিয়ে দীর্ঘদিন চুপ করে থেকেছেন তিনি। কিন্তু এ বার তিনি পাক প্রশাসনের গোপন কথা ফাঁস করে দেবেন।

নিজের ভেরিফায়েড ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে করা একটি পোস্টে গোটা বিষয়টি জানিয়েছেন আদনান। লিখেছেন, পাকিস্তানের সরকার আমার সঙ্গে যা যা করেছে, তার বিবরণ শুনলে চমকে যাবেন অনেকে। আমি সেই সব কথা বলব। পাকিস্তানের কুকীর্তি ফাঁস করে দেব। আপাতত একটি সঠিক মুহূর্তের জন্য অপেক্ষা করছি।

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

April 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
252627282930 
20G