আ’লীগের দু’গ্রুপে সংঘর্ষ, আহত ১০

প্রকাশঃ ফেব্রুয়ারি ১৫, ২০১৫ সময়ঃ ১০:৪৬ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:০০ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডট কম

Clash4আধিপত্য বিস্তার নিয়ে পাবনায় আওয়ামী লীগের দু’গ্রুপে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়া হয়। এতে নারীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। এ সময় ৩০টি বাড়িঘর ভাঙচুর করা হয়।

শনিবার রাত সাড়ে ১০টার দিকে পাবনা সদর উপজেলার রামানন্দপুর গ্রামে সবুজ ও মামুন গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

এ সময় সময় বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি বর্ষণের ঘটনাও ঘটেছে বলে স্থানীয়রা জানান। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় দু’জনকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে  জানান, দীর্ঘদিন ধরে মামুন ও সবুজ গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরে এ ঘটনা ঘটতে পারে। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

তবে এ ঘটনায় কোনো পক্ষই থানায় মামলা বা অভিযোগ করেনি বলেও জানান তিনি।

প্রতিক্ষণ/এডি/জেমস

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G