প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন সোনিয়া গান্ধী

প্রকাশঃ জানুয়ারি ২, ২০১৯ সময়ঃ ১২:৪৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:২৮ অপরাহ্ণ

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের কংগ্রেস পার্লামেন্টারি পার্টির চেয়ারপারসন সোনিয়া গান্ধী।

বুধবার (২ জানুয়ারি) প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ভারতের কংগ্রেস পার্লামেন্টারি পার্টির চেয়ারপারসন সোনিয়া গান্ধী বাংলাদেশের জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতায় আওয়ামীলীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

গত ৩০ ডিসেম্বর (রোববার) একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতায় জয়লাভ করেছে বর্তমান ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগ। এ জয়ে টানা তিনবারের মতো সরকার গঠন ও প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন শেখ হাসিনা।

প্রতিক্ষণ/এডি/অন

আরো সংবাদঃ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G