প্রবাসীদের জন্য নতুন নিয়ম করেছে সৌদি কাস্টম

প্রকাশঃ জানুয়ারি ২৭, ২০১৯ সময়ঃ ১১:৩৪ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:৩৪ পূর্বাহ্ণ

সৌদি আরবের বিমানবন্দরে কাস্টম ও বহির্গমন বিভাগ প্রবাসীদের জন্য নতুন নিয়ম জারি করেছে।

গত ২৩ জানুয়ারি বাংলাদেশ কনস্যুলেট জেনারেল জেদ্দা দেশটির কর্তৃপক্ষের বরাত দিয়ে নোটিশের মাধ্যমে এ বিষয়ে অবহিত করেছে।

নতুন নিয়মে যেসব বিষয়ে উল্লেখ করা হয়েছে, সৌদি আরবে প্রবেশ ও বহির্গমনকালে দেশটির কাস্টম রুল অনুসারে কোনো প্রবাসী যাত্রীর কাছে নগদ অর্থ, স্বর্ণালংকার, স্বর্ণের বার, মূল্যবান ধাতু, পাথর এবং জুয়েলারি পণ্য যা ৬০,০০০ (ষাট হাজার) সৌদি রিয়ালের সমমান বা এর বেশি দামের হলে সংশ্লিষ্ট যাত্রীদের নির্দিষ্ট ফরম পূরণ করার বিধান বাধ্যতামূলক করা হয়েছে।

এর অমান্য করলে দেশটির প্রচলিত আইন অনুযায়ী শাস্তির বিধান রয়েছে মর্মে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিভিন্ন দেশের প্রবাসীদের অবহিত করেছে।

প্রতিক্ষণ/এডি/ রাহা

আরো সংবাদঃ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G