ফের ইরানের রাষ্ট্রপতি হচ্ছেন রুহানি

প্রকাশঃ মে ২০, ২০১৭ সময়ঃ ১:৩৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:৫৯ অপরাহ্ণ

ড. হাসান রুহানি

বর্তমান রাষ্ট্রপতি ড. হাসান রুহানি টানা দ্বিতীয় মেয়াদে ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হতে যাচ্ছেন।

দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, উদারপন্থী রুহানি তার প্রতিদ্বন্দ্বীকে ভলো ব্যবধানে হারিয়ে নির্বাচিত হতে যাচ্ছেন।

শুক্রবার দেশটিতে ১২তম প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ হয়। গণনার প্রাথমকি ফলাফলে হাসান রুহানি বিপুল ভোটে এগিয়ে রয়েছেন।

রাষ্ট্রীয় টিভি ঘোষণা দিয়েছে, মোট ২ কোটি ৬০ লাখ ভোট গণনা হয়েছে। এর মধ্যে ১ কোটি ৪৬ লাখ ভোট পেয়েছেন হাসান রুহানি, যা মোট ভোটের অর্ধেকেরও বেশি।

নির্বাচনী কর্মকর্তা আলী আসগর আহমাদী জানিয়েছেন, স্থানীয় সময় শনিবার ২টার মধ্যে নির্বাচনের চূড়ান্ত ফলাফল পাওয়া যাবে।

এবারের নির্বাচনে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন, বর্তমান প্রেসিডেন্ট ড. হাসান রুহানি ও ইরানের বিচার বিভাগের সাবেক উপপ্রধান ইব্রাহিম রাইসি, ইরানের বিশেষজ্ঞ পরিষদের সদস্য আগা মিরসালিম এবং সাবেক ভাইস প্রেসিডেন্ট মোস্তফা হাশেমি তাবা।

তবে মূল প্রতিদ্বন্দ্বিতা হয় সংস্কারপন্থী প্রার্থী ড. হাসান রুহানি এবং ইমাম রেজা (আ.)-এর মাজারের তত্ত্বাবধায়ক ইব্রাহিম রাইসির মধ্যে।

২০১৩ সালে রুহানি প্রথমবার রাষ্ট্রপতি নির্বাচিত হন। দেশটি পারমাণবিক ইস্যুতে বেশ কোণঠাসা ছিল। কিন্তু তার সময়ে এ ব্যাপারে বেশ কিছু অগ্রগতি হয়।

এর অগে শুক্রবার সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ৬৩ হাজার ৫০০ ভোটকেন্দ্রে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। প্রেসিডেন্ট নির্বাচনের পাশাপাশি পঞ্চম সিটি কাউন্সিল ও স্থানীয় পরিষদ নির্বাচনেও ভোট দিয়েছে ইরানি জনগণ।

কোথাও কোথাও সময় ৫ ঘণ্টা বাড়িয়ে মধ্যরাত পর্যন্ত ভোটগ্রহণ করা হয়। ধারণা করা হচ্ছে, ৭০ শতাংশ ভোট কাস্ট হয়েছে।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জানান, প্রায় ৪ কোটি ভোট কাস্ট হয়েছে। নির্বাচনী অফিস জানিয়েছে, প্রার্থী এবং অংশগ্রহণকারীদের অনুরোধেই ভোটগ্রহণের সময় বাড়ানো হয়।

ইরানের বাইরে বিশ্বের ১০২টি দেশে অবস্থানরত প্রবাসী ইরানি নাগরিকরাও তাদের প্রেসিডেন্টকে বেছে নিতে ভোট দিয়েছেন। ঐসব দেশে ভোটগ্রহণের জন্য স্থাপন করা হয় ৩১০টি কেন্দ্র।

ইরানের এবারের রাষ্ট্রপতি নির্বাচনে ভোটার সংখ্যা পাঁচ কোটি ৬৪ লাখ ১০ হাজার ২৩৪ জন।

প্রতিক্ষণ/এডি/সাই

 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

April 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
252627282930 
20G