ফ্র্যাঞ্চাইজি হকি চ্যাম্পিয়ন্স : প্রথম আসরে প্রথম শিরোপা জিতে ইতিহাস গড়ল একমি চট্টগ্রাম

প্রকাশঃ নভেম্বর ১৭, ২০২২ সময়ঃ ১০:৪২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:৪২ অপরাহ্ণ

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশ হকি-র জগতে একমি চট্টগ্রাম ইতিহাস রচনা করেছে। ফ্র্যাঞ্চাইজি হকি চ্যাম্পিয়ন্স ইতিহাসে প্রথম আসরে প্রথম ট্রফি  শিরোপা নিজেদের করে নিয়েছে বন্দর নগরীর হকি দলটি। আজ ফাইনালে তারা শুটআউটে ৪-৩ গোলে সাকিব আল হাসানের দল মোনার্ক মার্ট পদ্মাকে পরাজিত করে। নির্দিষ্ট সময়ে খেলাটি ২-২ গোলে ড্র ছিল।

মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে দু’ দু’বার লিড নিয়েও মোনার্ক ম্যাচটা নিয়ন্ত্রণে নিতে পারেনি। উল্টো দু’ দু’বার পিছিয়ে থেকেও দারুণভাবে খেলায় ফিরে একমি।

মাঠে বল গড়ানোর মাত্র ১৪ মিনিটে পেনাল্টি কর্নার থেকে জাপানিজ খেলোয়াড় মিআ তানিমিতসুর গোলে লিড (১-০) নেয় মোনার্ক। তবে গোল পরিশোধে মরিয়া একমিকে ৪২ মিনিটে ফিল্ড গোল থেকে আরশাদ হোসেন সমতায় (১-১) ফেরান।

তবে ৪৫ মিনিটে মোনার্ককে এবার লিড (২-১) এনে দেন ফিল্ড গোল থেকে ভারতীয় খেলোয়াড় সাইফ খান। কিন্তু ৫৮ মিনিটে দারুণভাবে সেই আরশাদের গোলেই খেলায় ফেরে একমি (২-২)।

উল্লেখ্য ফাইনাল খেলা মাঠে গড়ানোর আগে জনপ্রিয় বাংলা লোকগানের সংগীত শিল্পী মমতাজ বেগম তার জনপ্রিয় গান পরিবেশন করে আবারো দর্শক হ্নদয় জয় করলেন। বাংলাদেশের এই সুর সম্রাজ্ঞী শুধু গানই গাইলেন না, সে সঙ্গে মাঠে এসে হকির স্টিক আর বল নিয়ে খেলারও চেষ্টা করেন। এসময় তার সঙ্গে ছিলেন জাতীয় তারকা ক্রিকেটার মেহেদি হাসান মিরাজ।

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G