বগুড়ায় আ.লীগ নেতা খুন

প্রকাশঃ ফেব্রুয়ারি ৯, ২০১৫ সময়ঃ ১:০২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:০২ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম

bograবগুড়ার ধুনট উপজেলার এলাঙ্গী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি শামসুল হককে (৫০) গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সোমবার সকাল ৮টার দিকে উপজেলার রাঙামাটি এলাকায় একটি ধান ক্ষেতের পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

শামছুল হক ধুনট উপজেলার রাঙ্গামাটি দিদার পাড়া গ্রামের মৃত মোজাহার আলী মন্ডলের ছেলে।

পুলিশ জানান, শামছুল হক আওয়ামী লীগের এলাঙ্গী ইউনিয়ন কমিটির সহ-সভাপতি ছিলেন। রোববার রাত সাড়ে ১২টা পর্যন্ত শামছুল হক রাঙ্গামাটি বাজারে একটি চায়ের দোকানে আড্ডা দিয়ে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তাকে হত্যা করে ধানখেতে ফেলে যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, শামছুল হকের মেয়ের জামাই মাসুদ রানার ৬১ শতাংশ জমি নিয়ে তার শরিকদের সঙ্গে বিরোধ চলছিল। শামছুল হক তার মেয়ের জামাইয়ের পক্ষ নিয়ে বিরোধ মীমাংসার চেষ্টা করে আসছিলেন। রোববার এলাঙ্গী ইউনিয়নের চেয়ারম্যান এম এ তারেকের উপস্থিতিতে গ্রামে শালিস বৈঠকে উভয় পক্ষের মধ্যে বিরোধ আপোষ মীমাংসা করা হয়।

আগামী বৃহস্পতিবার রেজিস্ট্রি দলিল করার কথা ছিল।

ধুনট থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

প্রতিক্ষণ /এডি/কালাম

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G