বগুড়ায় ৩০ যানবাহন ভাঙচুর

প্রকাশঃ ফেব্রুয়ারি ৯, ২০১৫ সময়ঃ ৮:৪৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৪৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডট কম

cng-Vandalism_74885বগুড়ার শেরপুরে ককটেল ফাটিয়ে বাস ও ট্রাকসহ ৩০টির মতো যানবাহন ভাঙচুর করেছে অবরোধকারীরা।

সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে ৬টা ২০ মিনিট পর্যন্ত শেরপুর পৌরশহরের ধুনটমোড় বাস টার্মিনাল এলাকা থেকে ঢাকা-বগুড়া মহাসড়কের কাঠালতলা এলাকা পর্যন্ত এ ঘটনা ঘটে।

এ সময় তারা ৩টি বাস, ৩টি ট্রাক এবং ২০/২৫টি সিএনজিচালিত ও ব্যাটারিচালিত অটোরিকশা ভাঙচুর করে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, প্রথমে কয়েকজন যুবক ধুনটমোড় বাস টার্মিনাল এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে পরপর কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায়।
এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লে লোকজন চারদিকে ছোটাছুটি শুরু করে। মুহূর্তে পুরো এলাকা ফাঁকা হয়ে গেলে হরতাল সমর্থকরা লাঠিসোটা নিয়ে মহাসড়কের পাশে দাঁড় করিয়ে রাখা ২০/২৫টি সিএনজিচালিত অটোরিকসা ভাঙচুর করে।
পরে দ্রুত তারা ইটপাটকেল ছুড়ে কাঠালতলা এলাকায় পর্যন্ত বাস ও ট্রাকের কাঁচ ভেঙে পালিয়ে যায়।

এদিকে, পিকেটাররা পালিয়ে যাওয়ার পর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১০/১২ রাউন্ড শটগানের ফাঁকা গুলি ছোড়ে।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমেদ হাশমী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি জানান, সোমবার ভোরে জেলা শিবিরের এক নেতাকে আটক করে পুলিশ। ওই ঘটনার পরিপ্রেক্ষিতে তারা এ ঘটনা ঘটিয়েছে বলে ‍ওসির দাবি।

প্রতিক্ষণ/এডি/জেমস

আরো সংবাদঃ

সর্বশেষ সংবাদ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G