বরিশাল-ভোলা রুটে লঞ্চ-স্পিডবোট চলাচল এখনও বন্ধ

প্রকাশঃ নভেম্বর ৪, ২০২২ সময়ঃ ১১:৩৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:৩৯ অপরাহ্ণ
বরিশাল স্পিডবোট ঘাট

বরিশাল-ভোলা রুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। গেল বৃহস্পতিবার ৩ নভেম্বর সকাল থেকে কাল ৫ নভেম্বর পযন্ত এগুলো বন্ধ থাকবে বলেছেন সংশ্লিষ্টরা। কবির হোসেন নামে এক যাত্রী বলেন, ব্যবসায়িক কাজে সকালে ভোলা যাওয়ার জন্য লঞ্চঘাটে এসে জানতে পারি ভোর থেকে ভোলায় কোনো লঞ্চ যাচ্ছে না, আবার সেখান থেকেও কোনো লঞ্চ আসেনি বরিশালে। এরপর স্পিডবোট ঘাটে গিয়েও একই কথা জানতে পারি।

বরিশাল স্পিডবোট ঘাটের লাইন ইনচার্জ মো. লিটন ও তারেক শাহ বলেন, বরিশাল থেকে বোট চলাচলে কোনো নিষেধাজ্ঞা দেওয়া হয়নি। ভোলা থেকে বোট বন্ধ করা হয়েছে, তাই এ রুটে বোট চলাচল বন্ধ রাখা হয়েছে। ভোলার স্পিড বোট ঘাটের দায়িত্বে থাকা মঞ্জুরুল বলেন, ধর্মঘট ডাকা হয়েছে ৫ নভেম্বর পর্যন্ত।

বিআইডব্লিউটিএর নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের পরিদর্শক কবির হোসেন জানান, ভোলায় আওলাদ নামক একটি লঞ্চে গতকাল হামলার ঘটনা ঘটেছে। এর প্রতিবাদে সকাল থেকে শুধু ভোলা রুটে লঞ্চ চলছে না। তবে মেহেন্দিগঞ্জ ও মজুচৌধুরীরহাট রুটের লঞ্চগুলো এখনও চলাচল করছে।

বিএনপি নেতারা বলছেন, ৫ নভেম্বর বরিশালে বিএনপির বিভাগীয় গণসমাবেশকে কেন্দ্র করেই নৌযানগুলো বন্ধ করা হয়েছে বিএনপির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলসিক জাহান শিরিন বলেন, কোনো কিছুতেই বরিশালের গণসমাবেশে জনস্রোত ঠেকানো যাবে না। প্রয়োজনে নেতাকর্মী ও সাধারণ মানুষ পায়ে হেটে, সাইকেলে, ট্রলার ও নৌকায় চেপে আসবেন।

সূত্র : বরিশাল নিউজ

 

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G