বাংলাদেশের বিতর্কিত নায়িকারা

প্রকাশঃ আগস্ট ১৫, ২০১৫ সময়ঃ ৪:০৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:৪২ পূর্বাহ্ণ

প্রতিক্ষন ডেস্ক

 

main picমিডিয়া মানেই নানান আলোচনা আর সমালোচনার জায়গা। তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই একটু বেশিই মাতামাতি হয় মিডিয়াতে। আর তাই মিডিয়ার জালে জড়িয়ে অনেক তারকাই হয়ে যান বিতর্কিত। বাংলাদেশের বিনোদন জগতের এমনই পাঁচ জন বিতর্কীত সুন্দরী নায়িকার গল্প থাকছে আজ ।

শখshok

মডেলিং এর শুরুতেই হুট করেই জনপ্রিয়তা পেয়ে যান এই তারকা। তার জনপ্রিয়তা অনেক বেশি বেড়ে যায় বাংলালিঙ্কের বিজ্ঞাপনের মাধ্যমে। কিন্তু হঠাৎ তার একটি নগ্ন ভিডিও ছড়িয়ে পরে ফেসবুকে। ভিডিওটি নিয়ে অনেকেরই আছে অনেক দ্বিধাদ্বন্দ্ব। কেউ বলেছেন সেটা শখ আবার কেউ বলেছেন শখের মত দেখতে অন্য কেউ। এছাড়াও শিডিউল নিয়ে প্রায়ই বেশ অবহেলা করেন তিনি। যা সবাইকেই বেশ বিরক্তিকর পরিস্থিতিতে ফেলেছে।

সারিকাsarika

শখের প্রায় সমসাময়িক সময়েই গ্ল্যামার জগতে পা রেখেছেন সারিকা। বাবা মায়ের একমাত্র কন্যা সারিকা। সুন্দরী এই তারকা জড়িয়েছেন একের পর এক বিতর্কে। মিডিয়া জগত তাকে নিয়ে বুনেছেন নানান ধরনের জল্পনা কল্পনা। নগ্ন ভিডিও থেকে শুরু করে তার ব্যক্তিগত জীবনের নানা কথা নিয়ে বিতর্ক।

নওশিনnowshin

বার বারই সম্পর্কের ভাঙা গড়া, সিডিউল ফাকি দেয়া এই সব রেকর্ড তার আছে। শুরুটা করেছিলেন রেডিও জকি হিসেবে। এরপর অভিনয় ও মডেলিং জগতে এসেছেন নওশিন। আগের ঘর ভাঙ্গার পরে হিল্লোলের সাথে সম্পর্ক গড়ে বিয়েও করেছেন তিনি। তার পরেও তাকে নিয়ে আছে নানা বিতর্ক।

তিন্নিtinni

মডেলিং এ খুব দ্রুত সাফল্য অর্জন করেছেন তিন্নি। কিন্তু নিজের উশৃঙ্খল আচরণ, অপেশাদার আচরণ, ইয়াবা সেবন, হিল্লোলের সাথে নগ্ন ভিডিও, সংসার ভাঙা ইত্যাদি নিয়ে বিতর্কিত হয়ে নিজের ক্যারিয়ার কে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছেন এই তারকা। বর্তমানে মিডিয়ায় তার আনাগোনা একেবারেই নেই বললেই চলে। ইয়াবা আসক্তি এবং বিয়ের গুঞ্জনের কারণে তাকে নিয়ে সৃষ্টি হয়েছে অনেক বিতর্কের।

 

বিন্দুbindu

বিন্দুকে নিয়েও আছে নানান বিতর্ক। একেরপর এক সম্পর্ক গড়া এবং সেটা ভেঙ্গে ফেলা যেন নিত্যদিনের অভ্যাস হয়ে গিয়েছে বিন্দুর। সেই সঙ্গে নিজের উশৃংখলতার জন্যও যথেষ্ট সমালোচিত হয়েছেন তিনি। অভিনয়ের পাশাপাশি উপস্থাপনায়ও তার অনেক নাম রয়েছে।
প্রভাprova

বিনোদন জগতের বিতর্কিত নাম গুলোর মধ্যে অন্যতম হলো প্রভা। প্রথমে রাজিবের সাথে এনগেজমেন্ট ভেঙ্গে যাওয়া, এরপর পালিয়ে অপূর্বকে বিয়ে করা, নগ্ন ভিডিও প্রকাশ, শান্তকে বিয়ে এবং বিয়ের পরে আবারও উশৃংখল আচরণের কারণে প্রচন্ড বিতর্কিত হয়েছেন এই তারকা। তারপরেও তাকে অভিনয় নিয়মিত জগতে দেখতে পাওয়া যায়।


সবাই যা পড়েছেঃ

অতিমানবীয় ক্ষমতাসম্পন্ন এক ডুবুরী (ভিডিও)

#  এই গ্রহের বিস্ময়কর পাহাড় (প্রথম পর্ব)

রহস্যঘেরা নিখোঁজের ঘটনা (প্রথম পর্ব)

সন্ধ্যার নাস্তায় হাঁসের গ্রিল

২৩ রকমের ভর্তা

অন্য পেশার ক্রিকেটাররা


প্রতিক্ষন/এডমি/এফজে

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G