‘বাংলায় ডাবিংকৃত বিদেশি সিরিয়াল বন্ধ করতে হবে’

প্রকাশঃ ডিসেম্বর ১৭, ২০১৬ সময়ঃ ৬:৫৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:০২ অপরাহ্ণ

mamunur-rasid‘দেশের বেসরকারি চ্যানেলে বাংলায় ডাবিংকৃত বিদেশি সিরিয়াল অনুষ্ঠান বন্ধ করতে হবে। আমরা বিদেশি অনুষ্ঠানের কথা বলেছি। বিদেশি অনুষ্ঠানও বন্ধ করতে হবে।’বললেন নাট্যব্যক্তিত্ব ও ফেডারেশন অব টেলিভিশন প্রফেশনালস অর্গানাইজেশনের (এফটিপিও) আহ্বায়ক মামুনুর রশীদ।

শনিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন মামুনুর রশীদ।

সংবাদ সম্মেলনে দেশের টেলিভিশন চ্যানেলগুলোতে বাংলায় ডাবিংকৃত বিদেশি অনুষ্ঠান প্রচার বন্ধের দাবি জানানো হয়। এ ছাড়া বাংলাদেশে অবৈধভাবে কর্মরত বিদেশি শিল্পী-কলাকুশলীদের নিষিদ্ধেরও দাবি জানানো হয়।

এছাড়া তিনি আরও বলেন, ‘আপনারা জানেন যে, স্টার প্লাস, জি বাংলা, এগুলো একেবারে ২৪ ঘণ্টার চ্যানেল হিসেবে আমাদের দেশে চলছে এবং আমাদের পারিবারিক বন্ধনকে গত ২০ বছর ধরে ধ্বংস করছে। আমরা আশা করি, ৩১ ডিসেম্বরের মধ্যেই সরকার আমাদের যৌক্তিক দাবিগুলো মেনে নেবে।’

সংবাদ সম্মেলনে অভিযোগ করে বলা হয়, বিদেশি চ্যানেল ও অনুষ্ঠানের কারণে বাংলাদেশের সংস্কৃতিতে মহামারী শুরু হয়েছে। বিদেশি চ্যানেলে দেশীয় বিজ্ঞাপন এখনো পুরোপুরি বন্ধ হয়নি। বিজ্ঞাপন বন্ধে এখনই ব্যবস্থা নেওয়া উচিত।

সংবাদ সম্মেলনে ভারতের সঙ্গে বাংলাদেশের চ্যানেলগুলোর অসম ডাউন লিংক ফি কমানোর জন্য সরকারের যথাযথ হস্তক্ষেপ কামনা করেন সংগঠনটির নেতারা।

প্রতিক্ষণ/এডি/অন

আরো সংবাদঃ

[fbcomments]

আর্কাইভ

July 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G