বাগেরহাটে প্রশাসনের পান্তা-ইলিশ:অসুস্থ ২৫

প্রকাশঃ এপ্রিল ১৫, ২০১৬ সময়ঃ ১২:২৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:২৯ অপরাহ্ণ

বাগেরহাট প্রতিনিধি

bagerবাগেরহাটের কচুয়া উপজেলা প্রশাসন আয়োজিত বর্ষবরণ অনুষ্ঠানে পান্তা-ইলিশ খেয়ে অন্তত ২৫ জন অসুস্থ হয়ে পড়েছেন।

গতকাল বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকালের মধ্যে তারা অসুস্থ হন। 

অসুস্থ ব্যক্তিদের মধ্যে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শমসের আলী, স্থানীয় সংবাদকর্মী, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোক রয়েছেন। তাদের কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি স্থানীয় সংবাদকর্মী দিহিদার জাহিদুল ইসলাম বুলু জানান, গতকাল সকালে উপজেলা প্রশাসন আয়োজিত বর্ষবরণ অনুষ্ঠানে খাবার খেয়েছিলেন তারা। সেখানে খাবার তালিকায় পান্তা-ইলিশ, ডালভর্তা ও আলুর ভর্তা ছিল।

ঐ সংবাদকর্মী বলেন, রাত ১২টার দিকে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এরপর অবস্থার অবনতি হলে রাতেই হাসপাতালে ভর্তি হন।

কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সাইফুল ইসলাম জানান, রাত ১২টা থেকে এখন পর্যন্ত খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে ২৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের সবাই পয়লা বৈশাখের অনুষ্ঠানের খাবার খেয়েছিলেন।

==========

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

April 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
252627282930 
20G