বিএসআরএফ স্পোর্টস ফেস্টিভ্যাল

প্রকাশঃ নভেম্বর ২৮, ২০২২ সময়ঃ ৬:৪৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:৪৪ অপরাহ্ণ

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) আয়োজনে ও ব্যবস্থাপনায় আজ সোমবার (২৮ নভেম্বর) থেকে শুরু হয়েছে ওয়ালটন- বিএসআরএফ স্পোর্টস ফেস্টিভ্যাল-২০২২।

সকালে দাবা ইভেন্টের মধ্য দিয়ে শুরু হয় এই ফেস্টিভ্যাল। সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মেজবাহ উদ্দিন এ ফেস্টিভ্যালের উদ্বোধন করেন। এ সময় বক্তব্য রাখেন বিএসআরএফ সভাপতি তপন বিশ্বাস ও সাধারণ সম্পাদক মাসউদুল হক।

বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) ও ওয়ালটনের আয়োজনে এই ফেস্টিভ্যাল মোট ৭টি ইভেন্ট অনুষ্ঠিত হবে। এরমধ্যে ৬টি বিএসআরএফ সদস্যদের জন্য। এছাড়া ১টি ইভেন্ট সদস্য নয় এমন সাংবাদিকদের জন্য।

দাবা, ক্যারাম একক, ক্যারাম দ্বৈত, ব্রিজ, টেবিল টেনিস, লুডু সদস্যদের জন্য এবং লুডু সদস্য নয় এমন সাংবাদিকদের জন্য।

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G