বিপিএল ২০২৩ : সিলেট স্ট্রাইকার্স এ ইমাদ ওয়াসিম

প্রকাশঃ ডিসেম্বর ২১, ২০২২ সময়ঃ ৩:৪৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:৪৯ অপরাহ্ণ

ক্রীড়া ডেস্ক

নতুন বছর ২০২৩-এর শুরুতে ৫ জানুয়ারী মাঠে গড়াবে নতুন বিপিএল আসর। সে মিশণে দল গুলো নিজেদের ঘর গুচ্ছাতে ব্যস্ত। এ মিশণে সিলেট সবচেয়ে এগিয়ে। দল ঘোষণা সহ প্রায় সব কাজই আগে ভাগে সেরে রাখা সিলেট স্ট্রাইকার্স বিদেশী সংগ্রহের দিকে নজর দিয়েছে কয়েক ধরেই।

শেষ মুহূর্তে নিজেদের দল আরেকটু ভারী করলো সিলেট স্ট্রাইকার্স।

পাকিস্তানের ক্রিকেটার ইমাদ ওয়াসিমকে দলে ভিড়িয়েছে তারা। পাকিস্তানের তারকা এই অলরাউন্ডার খেলবেন সিলেট স্ট্রাইকার্সের জার্সিতে। মঙ্গলবার রাতে এক বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে সিলেট ফ্র্যাঞ্চাইজি।

ইমাদ দীর্ঘদিন ধরে জাতীয় দলে না থাকলেও খেলে বেড়াচ্ছেন বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে। এবার এই অলরাউন্ডারকে দেখা যাবে বিপিএলেও। ইমাদ ছাড়াও বিপিএলে দেখা যাবে পাকিস্তানের শাহীন শাহ আফ্রিদি, মোহাম্মদ রিজওয়ান ও হাসান আলীরা।

এছাড়াও থাকছেন আবরার আহমেদ, শোয়েব মালিক, শান মাসুদ, আহমেদ শেহজাদ, ইফতেখার আহমেদ, ওয়াহাব রিয়াজ, নাসিম শাহর মতো ক্রিকেটাররা। বিপিএলে বারবারই পাকিস্তানিদের জয়জয়কার। এবারও সেটা দেখা যাবে।

বিপিএলে সিলেট স্টাইকার্সের স্কোয়াড –

সরাসরি চুক্তিতে: মাশরাফী বিন মোর্ত্তজা, মোহাম্মদ আমির, মোহাম্মদ হারিস, রায়ান বার্ল, কামিন্দু মেন্ডিস, ধনঞ্জয়া ডি সিলভা, থিসারা পেরেরা, ইমাদ ওয়াসিম।

ড্রাফট থেকে: মুশফিকুর রহিম, নাজমুল হোসেন শান্ত, রেজাউর রহমান রাজা, নাবিল সামাদ, তৌহিদ হৃদয়, রুবেল হোসেন, টম মুরর্জ, গুলবাদিন নায়েব, জাকির হোসেন, নাজমুল ইসলাম অপু, আকবর আলী, মোহাম্মদ শরিফুল্লাহ, তানজিম সাকিব।

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G