বিশ বছরের গল্প

প্রকাশঃ এপ্রিল ২৭, ২০১৫ সময়ঃ ৭:০৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:২৫ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

Sany-Mousumiজনপ্রিয় তারকা দম্পতি মৌসুমী-ওমরসানি। অভিনয় করতে এসেই তাদের পরিচয়। এরপরে একসঙ্গে জুটি বেঁধে বেশ কিছু সিনেমায় অভিনয় করেন তারা। সিনেমাগুলো বেশ দর্শকপ্রিয়তাও পায়। এভাবেই শুরু হয় দু’জনার পথচলা। একটা সময় প্রেম। তারপর বিয়ে। ঘর সংসার সন্তান।

দাম্পত্য জীবনের ২০ বছর পূর্ণ করলেন তারকা জুটি ওমর সানী ও মৌসুমী। তাদের ২০ বছরের দাম্পত্য জীবন নিয়ে নির্মাণ হচ্ছে টেলিছবি। নাম ‘ভালোবাসার ২০ বছর’।

গোলাম রাব্বানীর রচনায় টেলিফিল্মটি নির্মাণ করবেন তরুণ নির্মাতা ইউসুফ চৌধুরী। আসছে ৬ থেকে ৮ মে পর্যন্ত ঢাকার বিভিন্ন লোকেশনে এর শুটিং হবে।

টেলিফিল্মটি সম্পর্কে নির্মাতা বলেন, ‘অনেক দিন ধরেই পরিকল্পনা ছিল কাজটি করার। অবশেষে আমি শুটিংয়ে যাচ্ছি। আমি মনে করি এটা আমার জন্য বড় একটি কাজ। দর্শকের মন যেন জয় করতে পারি সেভাবেই টেলিফিল্মটি নির্মাণ করবো।’

মৌসুমী বলেন, “বড় পর্দায় একসঙ্গে কাজ করলেও ছোট পর্দায় ওমর সানী এই প্রথম কাজ করতে যাচ্ছে। বড় পর্দার মতো আমাদের জুটির কাজটি ছোট পর্দার দর্শকদেরও ভালো লাগবে বলেই আমার বিশ্বাস।”

ঈদে চ্যানেল আইতে টেলিছবিটি প্রচার হবে বলেও জানান পরিচালক।

প্রতিক্ষণ/এডি/এআই

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G