বিষ দেওয়ায় সুন্দরবনের মাছ শিকারী গ্রেফতার

প্রকাশঃ এপ্রিল ২৬, ২০১৬ সময়ঃ ১২:৫৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:০৮ অপরাহ্ণ

খুলনা প্রতিবেদক

file (3)সুন্দরবনের গহীনে বিষ দিয়ে মাছ শিকারের সময় ছয় জেলেকে আটক করেছে বন বিভাগ।

এ সময় দুটি নৌকা, মাছ ধরার জাল ও বিষ জব্দ করা হয়। মঙ্গলবার সকালে পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের কাটাকুটি এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন শ্যামনগর মুন্সিগঞ্জ এলাকার আব্দুর রহিম, মতিয়ার রহমান, আব্দুল করিম, মোজাম হোসেন, ইসমাইল গাজী ও মাসুম বিল্লাহ।

সুন্দরবনের বনবিভাগ কর্মকর্তা (এসিএফ) শোয়েব খান জানান, বিষ ব্যাবহার করে মাছ ধরা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে কাটাকুটি এলাকা থেকে দুটি নৌকা, জাল ও বিষসহ মাছ ধরার সময় ৬ জেলেকে আটক করা হয়েছে।

======

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2026
SSMTWTF
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
20G