বৈঠকে বসছেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা

প্রকাশঃ ফেব্রুয়ারি ২৩, ২০১৬ সময়ঃ ১০:২৭ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:৩৪ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

teachপাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বেতন-ভাতাসহ মর্যাদা পুন:প্রতিষ্ঠায় সরকারের দিক থেকে কোনো প্রকার অগ্রগতি পরিলক্ষিত না হওয়ায় বৈঠক ডেকেছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন।

মঙ্গলবার এই বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন সমিতির মহাসচিব অধ্যাপক মাসকুদ কামাল।

তিনি বলেন, শিক্ষকদের মর্যাদা প্রতিষ্ঠায় কোনো অগ্রগতি চোখে পড়ছে না। মঙ্গলবার ফেডারেশনের বৈঠক ডাকা হয়েছে। বৈঠকে বসে আমরা পরবর্তী করণীয় ঠিক করবো।

অষ্টম বেতন কাঠামোতে বৈষম্যের অভিযোগে আন্দোলন কর্মসূচির ডাক দিয়েছিলো বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন। আন্দোলনের অংশ হিসেবে লাগাতার ক্লাস বর্জনের কর্মসূচি পালন করেন তারা। পরে সরকারের ঊর্ধ্বতন মহলের আশ্বাসে কর্মসূচি স্থগিত করা হয়। কর্মসূচি স্থগিতের মেয়াদ ২৩ ফেব্রুয়ারি শেষ হচ্ছে। গত ৪ ফেব্রুয়ারি সমিতির এক সভায় আন্দোলন স্থগিতের এই সময়সূচি নির্ধারণ করা হয়েছিল।

প্রতিক্ষণ/এডি/এফটি

আরো সংবাদঃ

[fbcomments]

আর্কাইভ

July 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G