ব্যর্থ প্রেমিকের মতো ফুঁসে উঠবেন না

প্রকাশঃ ফেব্রুয়ারি ১০, ২০১৫ সময়ঃ ৯:৩১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:৩৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম

ennuজনগণের সমর্থন না পেয়ে ব্যর্থ প্রেমিকের মত আক্রোশে ফুঁসে উঠবেন না বলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি আহবান জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ।

তিনি বলেন, জনগণের সমর্থনে যদি ক্ষমতায় যেতে চান, তাহলে কোনো অসুবিধা নেই। জনগণ যদি সমর্থন না দেয় তবে ব্যর্থ প্রেমিকের মত আক্রোশে ফুঁসে উঠবেন না।

ব্যর্থ প্রেমিকের হাত থেকে যেমন এসিড কেড়ে নিতে হয়, তেমনি ক্ষমতা দখলে ব্যর্থ খালেদা জিয়ার হাত থেকে আগুন, বোমা ও পেট্রোলবোমা কেড়ে নিতে হবে।

মঙ্গলবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার হলে ‘যে অন্ধত্বের নাম ভালোবাসা’ নামের কবিতার বইয়ের মোড়ক উন্মোচন ও প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, নারী ভালোবাসা গ্রহণ করবে না বলে আমি এসিড দিয়ে তার মুখ পুড়িয়ে দেব, এটি যেমন হতে পারে না, তেমনি সরকার স্বৈরাচারী হয়ে গেছে এই অজুহাতে সন্ত্রাস করব, এটিও হতে পারে না। ক্ষমতা এবং অর্থের প্রতি ভালোবাসা মানুষকে অন্ধত্বের দিকে ধাবিত করে। ক্ষমতার প্রেমে অন্ধ হয়ে গেলে পোড়া লাশের স্তুপ চোখে পড়ে না। বার্ন ইউনিটে দগ্ধ মানুষের কান্না শোনা যায় না, সাধারণ মানুষের আহাজারী শোনা যায় না।

তিনি বলেন, ক্ষমতায় যেতে ব্যর্থ হয়ে যারা রাজনীতির ভিলেন হয়েছে, আগুন সন্ত্রাসীদের পুষছে তাদেরকে বাংলাদেশের রাজনীতি এবং সমাজ থেকে বিতাড়িত না করতে পারলে শুধু যে রাজনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে তা নয়, মানবতা ক্ষতিগ্রস্ত হচ্ছে, সমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে, সভ্যতা ক্ষতিগ্রস্ত হচ্ছে।

যারা প্রকাশ্যে পেট্রোল বোমা মেরে মানুষ হত্যা করে তারা খুনি। আর খুনিদের সঙ্গে কোন সংলাপ হতে পারে না বলে জানান তথ্যমন্ত্রী।

তিনি আরো বলেন, ‘বিএনপি ক্ষমতায় যেতে না পেরে যুদ্ধাপরাধীদের সংগঠন জামায়াতকে নিয়ে দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে। জীবন্ত মানুষকে আগুনে পুড়িয়ে  মারছে।’ খুব শিগগিরই এসব সন্ত্রাসীদের কঠোর হাতে দমন করা হবে।’

প্রতিক্ষণ /এডি/হামিদা

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G