ভাইকে খুনের দায়ে ভাইয়ের যাবজ্জীবন

প্রকাশঃ আগস্ট ২১, ২০১৭ সময়ঃ ২:০২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:০২ অপরাহ্ণ

খুলনা মহানগরীর দৌলতপুর থানা এলাকায় ভাই হত্যা মামলায় অপর ভাইকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাস সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

সোমবার খুলনার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোসাম্মৎ দিলরুবা সুলতানা এ রায় ঘোষণা করেছেন।

রায় ঘোষণাকালে আসামি দৌলতপুর থানাধীন গাইকুড় এলাকার আলী আমজাদ শেখের ছেলে ইব্রাহিম শেখ (৩২) আদালতে উপস্থিত ছিলেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণী থেকে জানা গেছে, ২০১০ সালের ২২ জুন রাত সোয়া ৯টার দিকে দৌলতপুর থানাধীন গাইকুড় এলাকার আলী আমজাদ শেখের ছেলে মোক্তার শেখকে (৩৫) বটি দিয়ে কুপিয়ে হত্যা করে আপন ছোটভাই ইব্রাহিম শেখ। নেশার টাকা চেয়ে না পেয়ে বড়ভাইকে হত্যা করেছে বলে এজাহারে উল্লেখ করা হয়।

এ ঘটনায় নিহতের স্ত্রী মাহিরা বেগম বাদী হয়ে দৌলতপুর থানায় মামলা দায়ের করেন (নং ২২)। তদন্ত শেষে এসআই বিরেন্দ্রনাথ সাহা একই বছরের ২৪ সেপ্টেম্বর আদালতে ইব্রাহিমকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন।

মামলায় রাষ্ট্রপক্ষের কৌশুলী ছিলেন অতিরিক্ত পিপি বিরেন্দ্রনাথ সাহা ও এপিপি সাব্বির আহমেদ।

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G