ভালোবাসা দিবসে খালেদাকে লাল গোলাপ

প্রকাশঃ ফেব্রুয়ারি ১৪, ২০১৫ সময়ঃ ৯:৪৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:১৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম

khaleda golapবিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে লাল গোলাপ দিয়ে ভালবাসা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন তার মেজ বোন সেলিনা ইসলাম।

গুলশান রাজনৈতিক কার্যালয়ে অবস্থানরত খালেদার সঙ্গে দেখা করে শনিবার রাত ৮ টার দিকে সেলিনা ইসলাম এ শুভেচ্ছা জানান বলে জানিয়েছেন চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান।

নির্বাচনসহ বিভিন্ন দাবিতে ৩ জানুয়ারি রাত থেকে গুলশান রাজনৈতিক কার্যালয়ে অবস্থান করছেন খালেদা জিয়া।

এরপর বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের পক্ষ থেকে অনির্দিষ্টকালের জন্য অবরোধ ঘোষণা দেওয়া হয়। শনিবার এই অবরোধের ৪০তম দিন অতিবাহিত হয়।

প্রতিক্ষণ /এডি/লতিফ

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G