ভোলায় গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

প্রকাশঃ এপ্রিল ১৮, ২০১৭ সময়ঃ ১:৫৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:৫৪ অপরাহ্ণ

কামরুজ্জামান শাহীন, ভোলা প্রতিনিধি:

ভোলার চরফ্যাশনে দুই কেজি গাঁজাসহ আনিচ মাঝি (৩২) এবং রিয়াজ মাঝি (৩০) নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

সোমবার রাতে চরমাদ্রাজ ইউনিয়নের চর আফজাল গ্রামের শাহাজাহান মাঝির বাড়ির সামনের রাস্তায় গাঁজা বিক্রির সময় তাদেরকে আটক করে চরফ্যাশন থানা পুলিশ।

চরফ্যাশন থানার উপ-পরিদর্শক (এসআই) সিদ্দিকুর রহমান ও উপ-পরিদর্শক(এসআই) জাহাঙ্গীরের নেতৃত্বে তাদের আটক করা হয়।

চরফ্যাশন থানার উপ পরিদর্শক (এসআই) সিদ্দিকুর রহমান জানান, আটককৃতরা দ্বীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সাথে জড়িত। গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে নয়টার সময় চরমাদ্রাজ ইউনিয়নের চর আফজাল ১নং ওয়ার্ড থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃত হানিফ মাঝি চর আফজাল গ্রামের মালেক মাঝির পুত্র এবং রিয়াজ মাঝি চর আফজাল গ্রামের গনি মাঝির পুত্র।

চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ (ওসি) মু.  এনামুল হক আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার আসামীদেরকে চরফ্যাশন আদালতে প্রেরণ করা হয়েছে।

প্রতিক্ষণ/এডি/সাই

 

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G