মরক্কোর জয়ে উল্লাস করে রোষের মুখে পর্নতারকা মিয়া

প্রকাশঃ ডিসেম্বর ১৩, ২০২২ সময়ঃ ১:৫৩ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:৫৩ পূর্বাহ্ণ

আন্তর্জাতিকে ডেস্ক

ব্রাজিল বিদায় নিয়েছে আগেই। ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে এসে রথ থেমে গেল পর্তুগালেরও। একের পর এক ধাক্কা সামলে উঠতে পারছেন না অনুরাগীরা। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দল যে বিশ্বকাপ পাবে, তেমনই ভেবেছিলেন অনুরাগীরা। তার আগে মরক্কোর কাছে এ ভাবে হার হবে কে জানত! সেই পরিস্থিতিতে আগুনে ঘি ঢাললেন পর্নতারকা মিয়া খলিফা। ঘটা করে উদ্‌যাপন করতে দেখা গেল তাঁকে। কিন্তু কেন?

এই প্রথম ফুটবল বিশ্বকাপের সেমিফাইনালে উঠল আফ্রিকার কোনও দেশ। নতুন ইতিহাস তৈরি হল, যা লেবানিজ় বংশোদ্ভূত মিয়ার কাছে বিশেষ আনন্দের। মরক্কোর জয়ে উচ্ছ্বসিত হয়ে টুইট করলেন মিয়া। মরক্কোর পতাকার পাশে বেশ কয়েকটি বিস্ময়সূচক চিহ্ন দিলেন তিনি। সেই টুইট নিমেষে ভাইরাল।

কিন্তু দুঃখের বিষয়, তির্যক মন্তব্যে ভরে উঠল সেই পোস্ট। মরক্কোকে অপমান করে কেউ কেউ লিখলেন, “সেই রকম একটা দেশ, যেখানে আপনার মতো মহিলারা সহজে টাকা কামিয়ে নিতে পারে!” আরও নানা কুরুচিকর মন্তব্য উপচে পড়তে দেখা গেল মিয়ার টুইটের নীচে।

এ দিকে ক্রীড়াজগতে বর্তমানে পরিচিত মুখ মিয়া। খেলার ধারাভাষ্য দেন তিনি। খেলোয়াড়দের নিয়ে বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত থাকতেও দেখা যায় তাঁকে। তবু কটাক্ষ পিছু ছাড়ে না। মাত্র তিন মাস পর্ন ছবিতে কাজ করার পর পেশা বদলেছিলেন তিনি। হিসাবরক্ষক হয়ে কিছু দিন কাজ করার পর মডেলিং শুরু করেন। নিজের ইউটিউব চ্যানেলও রয়েছে তারকার। অনুসরণকারীর সংখ্যা কম নয়! সমাজমাধ্যমে ইদানীং বেশ সক্রিয় মিয়া।

সূত্র : বিবিসি

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G