মাত্র তো শুরু, মেসির মতো লম্বা ক্যারিয়ার এমবাপ্পেও পাবেন

প্রকাশঃ ডিসেম্বর ১৯, ২০২২ সময়ঃ ২:৪৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:৪৭ অপরাহ্ণ

ক্রীড়া ডেস্ক

মাত্র ২৩ বছর বয়সে ২ টি বিশ্বকাপ খেলে ১টি বিশ্বকাপ শিরোপা জয়। ২ টি বিশ্বকাপ খেলেই মোট ১২ টি গোল, গোল্ডেন বুট, ফাইনালে হ্যাট্রিক এমন কিছু নেই যে ছেলেটা অর্জন করেনি, সত্যিই ছেলেটা প্রশংসার যোগ্য। তিনি হলের ফ্রান্সের গোল মেশিন খ্যাত এমবাপ্পে।

হেরেও এমবাপ্পে বিশ্বকাপ ২০২২ এর হিরো বনে গেলেন। মেসি খেলেছেন দলের সকলের সহায়তা নিয়ে। আর এমবাপ্পে খেলেছেন একা। তিনি নিজে খেলেছেন, সাথে দলকে টেনে নিয়ে গেছেন।

ফাইনালে ১২০ মিনিটই আর্জেন্টিনার ডিফেন্স এমবাপ্পেকে রুকতে ব্যস্ত ছিল। সেই এমবাপ্পে বিশ্বকাপ না জিতলেও বিশ্ব ফুটবলে নিজের স্থায়ী জায়গা পাকা করে নিয়েছে।

বিশ্বকাপ আসর এলেই  জার্মানির ম্যাথুস, পেলে, ম্যারাডোনা, মেসি, রোনাদো, বেবেতো, রোনালদিনিও,ইতালির ব্যাজিও-র নাম ‍উঠে আসে আলোচনায়। এবার এই নাম গুলো সাথে শীর্ষ আলোচনায় থাকবেন এমবাপ্পে।

কারণ ২ বিশ্বকাপেই তিনি তার জাত চিনিয়েছেন। মেসি নিজেকে বিশ্ব ফুটবলে তারকা মেসি হিসেবে উপস্থাপন করতে সময় নিয়েছেন টানা ৪ বিশ্বকাপ আর ৫ বিশ্বকাপে শিরেপা জিতেছে। সে হিসেবে তো এমবাপ্পে-র সামনে লম্বা ক্যারিয়া পড়ে আছে।

তারকা মেসিকে টপকে যাবেন না এমবাপ্পে, এমন কথা তো বলা যায় না। তাই বলা যায়, মাত্র তো শুরু, মেসির মতো লম্বা ক্যারিয়ার এমবাপ্পেও পাবেন।

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G