মাদক ব্যবসায়ীকে কারাদন্ড

প্রকাশঃ মার্চ ৫, ২০১৫ সময়ঃ ৬:১৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:১৭ অপরাহ্ণ

আদালত প্রতিবেদক, প্রতিক্ষণ ডট কম.

images (1)নারায়ণগঞ্জের রূপগঞ্জে মকবুল হোসেন (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লোকমান হোসেন এ দণ্ড দেন।

মকবুল হোসেন রূপগঞ্জ সদর এলাকার মৃত হাবিবুল্লাহ মিয়ার ছেলে।

রূপগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নাজিম উদ্দিন  জানান, দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে রূপগঞ্জ সদর এলাকা থেকে ৫ পিস ইয়াবাসহ মকবুল হোসেনকে আটক করা হয়।

পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত মকবুল হোসেনকে নারায়ণগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।

প্রতিক্ষণ/এডি/রেজা

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G