মালয়েশিয়ায় প্রকাশিত বাংলা পত্রিকা বন্ধ  

প্রকাশঃ ফেব্রুয়ারি ৮, ২০১৫ সময়ঃ ৮:২৯ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:১৬ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক,প্রতিক্ষণ ডট কম

20141112013559মালয়েশিয়া থেকে প্রকাশিত সব বাংলা পত্রিকা বন্ধের নির্দেশ দিয়েছে দেশটির সরকার। চলতি বছরের ২ জানুয়ারি সরকারের কেডিএন (স্বরাষ্ট্র মন্ত্রণালয়) থেকে এক বিজ্ঞপ্তিতে নিবন্ধনবিহীন এসব পত্রিকা বন্ধের নির্দেশ দেওয়া হয়। এর ফলে মালয়েশিয়া থেকে বাংলা ভাষায় প্রকাশিত পাঁচটি সাপ্তাহিক ও একটি মাসিক পত্রিকার প্রকাশনা বন্ধ রয়েছে। নিয়ম ভেঙে এরপরেও কেউ পত্রিকা বের করলে ৫ লাখ রিঙ্গিত (১ কোটি ১০ লাখ টাকা) জরিমানা দিতে হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। অন্যথায় কয়েক বছরের জেল খাটতে হবে পত্রিকা সংশ্লিষ্টদের।

এ নির্দেশনার পর জানুয়ারি থেকেই সব বাংলা পত্রিকার প্রকাশ বন্ধ রয়েছে মালয়েশিয়ায়।

মালয়েশিয়ার বাংলাদেশ কমিউনিটির নেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, নিবন্ধনবিহীন সব ভাষার সব ধরনের কমিউনিটি পত্রিকা প্রকাশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এসব নামসর্বস্ব পত্রিকার প্রকাশক ও সম্পাদককে সতর্ক করে চিঠি পাঠিয়েছে কেডিএন। এরপর থেকে বাংলা পত্রিকা বের হওয়া বন্ধ। এখানে যেসব বাংলা পত্রিকা বের হতো, সেগুলোর কোনোটিরই মালয়েশিয়া সরকারের অনুমোদন ছিলো না। জানা যায়, বাংলা ছাড়াও ইন্দোনেশিয়ান ও নেপালি ভাষার কিছু কমিউনিটি পত্রিকা রয়েছে। তবে এসব ভাষার নিবন্ধনভুক্ত পত্রিকা থাকায় সবগুলো বন্ধ হয়নি।
মূলত শনি ও রোববার কোতারায়াতে আসা বাংলাদেশি শ্রমিকদের টার্গেট করে এসব পত্রিকা বের হতো। সাধারণত পত্রিকাগুলোর মূল্য ২ রিঙ্গিত (৪৩ টাকা) রাখা হতো।কোতারায়ার ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, একদিন পরপরই পুলিশ এসে দোকান ও রেস্তোরাঁগুলোতে তল্লাশি চালিয়ে দেখে অবৈধ পত্রিকা বের হয় কিনা।

প্রতিক্ষণ/এডি/জেমস

 

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G