মাহিয়ান চৌধুরীর শুভ জন্মদিন

প্রকাশঃ জুলাই ৯, ২০১৫ সময়ঃ ২:৩৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:৩৬ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডটকম:

02হালের অন্যতম আলোচিত নায়িকা মাহিয়ান চৌধুরীর জন্মদিন। ২৩ বছরে পদার্পণ করলেন এই উঠতি তারকা।ছোটবেলায় স্বপ্ন দেখতেন এমন কোন চাকরি করবেন যেখানে সবাই তাকে ম্যাডাম বলে ডাকবেন। কখনও ভাবেননি চলচ্চিত্রে কাজ করার কথা। অথচ চলচ্চিত্রই এখন তার ধ্যান-জ্ঞান। মূলত নায়িকা ববিতার ‘পোকা-মাকড়ের ঘরবসতি’ ছবিটি দেখার পরই সিদ্ধান্ত নেন চলচ্চিত্রে কাজ করবেন।

রাজশাহীর মেয়ে হলেও বড় হয়েছেন ঢাকাতেই। বর্তমানে এমবিবিএস করছেন ইব্রাহিম মেডিকেল কলেজে। তিন ভাই-বোনের মধ্যে মাহিয়ান দ্বিতীয়। পড়াশুনার পাশাপাশি বর্তমানে সমান তালে চলচ্চিত্র কাজ করে যাচ্ছেন । সেপ্টেম্বরে মুক্তি পেতে যাচ্ছে তার প্রথম চলচ্চিত্র ‘অবাস্তব ভালবাসা।’

কাজল কুমারের পরিচালনায় জয় চৌধুরির বিপরীতে এটিই তার প্রথম চলচ্চিত্র। চলচ্চিত্রটি সেন্সরবোর্ড থেকে আনকাট ছাড় পেয়েছে বলে জানান মাহিয়ান ।

এর আগে মাহিয়ান  র‍্যাম্পের মঞ্চ মাতাতেন। তারপর তার স্বপ্নের নায়িকা ববিতা, কবরীদের কাতারে আসার জন্যই চলে আসলেন চলচ্চিত্রে। ‘অবাস্তব ভালবাসা’র পর তার হাতে ‘লাভ ফর লাভ’ এবং ‘ফায়ার একশন’ নামক দুটি ছবির কাজ চলছে।

তিনি  জন্মদিনে সকলের কাছে দোয়া চেয়েছেন যেন দর্শকদের জন্য আরও ভালো ভালো কাজ উপহার দিতে পারেন।

মডেল তারকা মাহিয়ান চৌধুরীর সূদীর্ঘ পথ চলা ও সুস্থ জীবনের শুভ কামনা রইল। এই উদিয়মান তারকার জন্মদিনে প্রতিক্ষণ পরিবারের পক্ষ থেকে জানাই প্রানঢালা শুভেচ্ছা ও অভিনন্দন।

প্রতিক্ষণ/এডি/জুয়েল

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G