মিরাজের স্পিনে কাপছে ভারত

প্রকাশঃ ডিসেম্বর ২৪, ২০২২ সময়ঃ ৫:১৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:২১ অপরাহ্ণ

ক্রীড়া প্রতিবেদক

মিরপুর টেস্টে বাংলাদেশ এভাবে ভারতকে চেপে ধরবে, শুরুতে বিশ্বাস হয়নি। মাত্র তো ১৪৫ রানের টার্গেট ভারতের। তাতেই শেষ বিকেলে ৪ উইকেট পতন!

এটা বাস্তবতা, মিরাজের স্পিনে কাপছে ভারত। মিরাজ একাই পকেটে জমা করলেন ৩ উইকেট। বাংলাদেশের ১ম ইনিংসের ২২৭ আর পরের ইনিংসে ২৩১, অপর দিকে ভারত ১ম ইনিংসে ৩১৪। ফলে ১৪৫ রানের মিশন।

কিন্ত ভারত দলীয় ৩ রানে রাহুর, ১২ রানে পুজারা, ২৯ রানে গিলকে হারিয়ে দিশেহারা এক ডুবন্ত জাহাজ।

নাবিকের দ্বায়িত্ব নিলেন কোহেলী। কিন্ত মিরাজের স্পিনে কাঁপছিলে কোহেলি।

শেষ অবদি মিরাজের বলেই মুমিনুল হকের হাতে ধরা পড়লেন কোহেলি। স্কোর ৪ উইকেটে ৪৫, এখন ১০০ রানজমা করতে হবে ভারতকে।

মিরপুরের উইকেটে ৪৫ রান তুলতেই ৪ উইকেট পতন, তখন ১০০ রান তোলা কতটা কঠিন তা তো ভালোই বুঝতে পারছে ভারত।

আরো সংবাদঃ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G