মিয়ানমারের হেলিকপ্টার বাংলাদেশে প্রবেশ

প্রকাশঃ সেপ্টেম্বর ২, ২০১৭ সময়ঃ ১:৫১ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:৫১ পূর্বাহ্ণ

আকাশসীমা লঙ্ঘন করে মিয়ানমারের হেলিকপ্টার বাংলাদেশে ঢুকে পড়ার ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে ঢাকা।

শুক্রবার বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় মিয়ানমার দূতাবাসে ঐ ঘটনার প্রতিবাদ জানিয়ে একটি কূটনৈতিক নোট পাঠিয়েছে।

গেল ২৭ ও ২৮ আগস্ট এবং  ১ সেপ্টেম্বর মিয়ানমারের কয়েকটি হেলিকপ্টার বাংলাদেশের আকাশসীমায় ঢুকে পড়ে। শক্রবার সকালে কক্সবাজারের উখিয়ার কাছে মিয়ানমারের হেলিকপ্টার তিনবার ঢোকে বলেও উল্লেখ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

মিয়ানমার দূতাবাসকে পাঠানো চিঠিতে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আকাশসীমা লঙ্ঘনের মতো এ ধরনের কাজ ভাল প্রতিবেশিসুলভ আচরণ নয় এবং এ থেকে অনাকাঙ্ক্ষিত যেকোনো পরিস্থিতি তৈরি হতে পারে।

একইসঙ্গে এর ফলে দু’দেশের মধ্যে বিদ্যমান সমঝোতা ও সহযোগিতামূলক সম্পর্কও প্রভাবিত হতে পারে বলে সতর্ক করে দিয়েছে বাংলাদেশ।

ভবিষ্যতে একই ধরনের ঘটনার পুনারাবৃত্তি ঠেকাতে মিয়ানমারকে আশু পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ।

প্রতিক্ষণ/এডি/শাআ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

June 2026
SSMTWTF
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930 
20G