মুজাহিদের সাথে আইনজীবীদের সাক্ষাৎ

প্রকাশঃ মে ২৩, ২০১৫ সময়ঃ ৩:৫৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:১২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

ali-ahsan-mujahid-jamayatমৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মুহাম্মদ মুজাহিদের সাথে নারায়ণগঞ্জ কারাগারে সাক্ষাৎ করেছেন তার আইনজীবীরা।

শনিবার সকাল ১০টা ২৫ মিনিট থেকে ১১টা ১০ মিনিট পর্যন্ত মুজাহিদের সঙ্গে কথা বলেন আইনজীবী শিশির মনিরের নেতৃত্বে তিন সদস্যের একটি টিম।

আইনজীবীরা উপস্থিত সাংবাদিকদের জানান, ২৪ মে মুজাহিদের আপিলের যুক্তিতর্ক অনুষ্ঠিত হবে। এ জন্য দিকনির্দেশনা নিতেই তারা কারাগারে এসেছিলেন। এর আগে গত ২৯ এপ্রিল এবং ৪, ৫, ৬ ও ১৭ মে মুজাহিদের আপিল শুনানি অনুষ্ঠিত হয়।

২০১৩ সালের ১১ আগস্ট মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে খালাস চেয়ে আপিল করেন মুজাহিদের আইনজীবীরা। ২০১৩ সালের ১৭ জুলাই মুজাহিদের বিরুদ্ধে আনীত রাষ্ট্রপক্ষের ৭টি অভিযোগের মধ্যে ৫টি অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে মৃত্যুদণ্ডাদেশ দেন ট্রাইব্যুনাল।

 

প্রতিক্ষণ/এডি/নুর

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G