মুন্সীগঞ্জে বইয়ের ট্রাকে আগুন

প্রকাশঃ ফেব্রুয়ারি ৯, ২০১৫ সময়ঃ ১১:১৯ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:১৯ পূর্বাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম :

মুন্সিগঞ্জমুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় বই বহনকারী একটি ট্রাকে পেট্রোল ছিটিয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা লাগাতার অবরোধ ও হরতালের কর্মসূচির মধ্যেই এ ঘটনা ঘটলো।

সোমবার ভোরে উপজেলার বালুয়াকান্দি এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সার্জেন্ট মো. সাইফুল ইসলাম জানান, ট্রাকটি ঢাকা থেকে কুমিল্লা যাচ্ছিল। ভোর পৌনে ৬টার দিকে ট্রাকটি গজারিয়া উপজেলার বালুয়াকান্দি এলাকায় পৌঁছলে দুর্বৃত্তরা ট্রাকটি থামিয়ে তাতে পেট্রোল ছিটিয়ে আগুন ধরিয়ে দেয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় আগুন নিভিয়ে ফেলে।

এ ঘটনায় ট্রাকের চালক ও হেলপার সামান্য আহত হন। আগুনে ট্রাকের সামনের দিক আংশিক পুড়ে গেছে। ট্রাকে থাকায় বেশ কিছু বইও পুড়ে গেছে বলে জানান তিনি।

প্রতিক্ষণ/এডি/সোহেল

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G