মৃত মায়ের সাথে দশ বছর!

প্রকাশঃ মে ২৪, ২০১৫ সময়ঃ ৯:০১ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:৩০ পূর্বাহ্ণ

ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডট কম:

body-in-bodybagমৃত্যু সবার জীবনের এক নির্মম সত্য, যা আলাদা করে দেয় বহু বছরের চেনা মানুষদের কাছ থেকে। সেই মানুষটি যদি মা হন, যিনি জগৎ সংসারের শত দুঃখ-কষ্টের মাঝে একটু সান্ত্বনা আর স্নেহ-ভালোবাসা দিয়ে সমস্ত বেদনা দূর করে তবে দেন তাঁর মৃত্যু মেনে নেয়া একেবারেই অসম্ভব। তবুও বাস্তবতাকে মেনে নিতে হয়। কারণ সৃষ্টিকর্তার বেঁধে দেয়া এ নিয়মের কাছে সকলেই বন্দি।

মাকে ভালবাসি আমরা সবাই। তবুও কারও কারও কাছে এই ভালবাসার টান এতটাই তীব্র হয় যে, তারা হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেন। তেমনই একজন হচ্ছেন আর্জেন্টিনার ক্লডিও আলফেরি। তিনি তার মাকে এতটাই ভালবাসতেন যে মৃত্যুর পরেও মায়ের মৃতদেহকে নিজের কাছ থেকে দূরে চলে যেতে দেননি। বরং দীর্ঘ এক দশক বসবাস করেছেন মায়ের লাশের সাথেই!

আর্জেন্টিনার রাজধানীর একটি আবাসিক এলাকা থেকে পুলিশের কাছে অভিযোগ আসে যে তাদের এলাকা বিশ্রী পচা গন্ধে ভরে গেছে। আর এই অভিযোগ ক্ষতিয়ে দেখার জন্য গন্ধের উৎস খুঁজতে খুঁজতে তারা হাজির হয় ৫৮ বছর বয়স্ক ক্লডিও আলফেরি Claudio Alferi এর বাড়ি। তারা দরজা খোলা পেয়ে ভিতরে ঢুকে দেখে যে  আলফেরি সোফার উপর শুয়ে আছে আর তার পাশে চেয়ারে বসা পলিথিনে মোড়ানো মানুষের পচে যাওয়া লাশ। পরে ময়না তদন্তে বেড়িয়ে আসে পচে যাওয়া লাশটি Claudio Alferi এর মা মারগারিটা আইমার ডি আলফেরি Margarita Aimer de Alferi।

এক জন বয়স্ক প্রতিবেশি জানান, মারগারিটাকে সে প্রায় দশ বছর আগে জীবিত দেখেছিলেন যখন তার বয়স ছিল ৯০, কিন্তু আলফেরি সবাইকে বলতেন যে তার মা বেঁচে আছে আর বয়সের কারণে বিছানা ছেড়ে বাইরে আসতে পারছেন না।

প্রতিক্ষণ/এডি/পাভেল

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G