মেলবোর্ন ক্রিকেট পাক-ভারত টেষ্ট আয়োজন করতে চেষ্টা করছে

প্রকাশঃ ডিসেম্বর ২৯, ২০২২ সময়ঃ ৬:৩১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:৩১ অপরাহ্ণ

ক্রীড়া ডেস্ক

ভারত-পাকিস্তান একে অপরের বিপক্ষে সর্বশেষ টেস্ট ম্যাচ খেলেছিলো ২০০৭ সালে। পরিসংখ্যান বলছে টানা ১৫ বছরের বেশি সময় ধরে এই দুই দলের টেষ্ট ম্যাচ অনুষ্ঠিত হয় না। ১৫ বছর পার হয়ে গেছে দু’দল  সাদা পোশাকে লাল বলের মুখোমুখি হয়নি। অনেকবার উদ্যোগ নেয়ার পরও সেই উদ্যোগ আলোর মুখ দেখেনি।

২০২৩ সালে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের কর্তারা সে উদ্যোগ নিয়েছে। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড পাক-ভারত টেষ্ট আয়োজনে ইচ্ছে প্রকাশ করেছে, তবে এ ব্যাপারে যথেষ্ট সন্দেহ রয়েছে। তবুও উদ্যোগ তো উদ্যোগই। অস্ট্রেলিয়ার বিখ্যাত মেলবোর্ন ক্রিকেট স্টেডিয়ামে ভারত-পাকিস্তান টেস্ট আয়োজন করতে চায় দেশটির ভিক্টোরিয়া রাজ্য সরকার। এ ব্যাপারে তারা নিজেদের আগ্রহের কথা প্রকাশ করেছে।

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ২০২২ সালের অক্টোবরে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচে উপচে পড়া দর্শক হয়েছিল। সাফল্যের সাথে ম্যাচ পরিচালনার করার পর ফের এমন একটি ম্যাচ আয়োজন করতে চায় এমসিসি। ভারত-পাকিস্তানের মধ্যে টেস্ট ম্যাচ খেলানোর বিষয়ে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের সঙ্গে কথা চালাচ্ছে মেলবোর্ন ক্রিকেট ক্লাব কর্তৃপক্ষ। এমনটাই জানিয়েছে অস্ট্রেলিয়ান মিডিয়া গুলো।

অস্ট্রেলিয়ান রেডিওতে আজ এ প্রসঙ্গে কথা বলেন এমসিসি’র প্রধান কার্যনির্বাহী স্টুয়ার্ট ফক্স। তিনি বলেন, ভারত-পাকিস্তান টেস্ট আয়োজনের ইচ্ছা প্রকাশ করেন। তিনি বলেন, মেলবোর্ন ক্রিকেট ক্লাব একটি নিরপেক্ষ টেস্ট আয়োজনের বিষয়ে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের সঙ্গে কথা বলছে।

২০০৭ সাল থেকে ভারত ও পাকিস্তান একে অপরের বিরুদ্ধে টেস্ট ম্যাচ খেলেনি‌। ২০১৩ সালে শেষবার ভারত-পাকিস্তান দ্বি-পাক্ষিক সিরিজ অনুষ্ঠিত হয়েছিল। এরপর বিশ্বকাপ ও এশিয়া কাপ ছাড়া কোনো দ্বিপাক্ষিক আন্তর্জাতিক ক্রিকেটেও খেলেনি।

কিন্তু তাতে হতাশ নন ফক্স, বলেছেন, নভেম্বরে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত পাকিস্তান ম্যাচ দেখার জন্য ৯০ হাজার ২৯৩ জন সমর্থক এমসিজি মাঠ ভরিয়েছিলেন। সে জন্য এমসিসি দুই দলের মধ্যে টেস্ট ক্রিকেট আয়োজন করতে ইচ্ছুক। ‘ভারত-পাকিস্তানের মধ্যে টেস্ট ম্যাচ আয়োজন করা একটা চ্যালেঞ্জের ব্যাপার। আমরা ক্রিকেট অস্ট্রেলিয়া ও সরকারের কাছে আবেদন রেখেছি। দেখা যাক কি হয়। আশা করি, ক্রিকেট অস্ট্রেলিয়া প্রস্তাবটিকে আইসিসির কাছে নিয়ে যাবে এবং এটির জন্য চাপ দেবে।’

নতুন বছর ২০২৩ এবং ২০২৭ সালের মধ্যে ‘ফিউচার ট্যুর প্রোগ্রামে’ ভারত ও পাকিস্তানের মধ্যে কোনও দ্বি-পাক্ষিক ক্রিকেট সূচি নির্ধারিত নেই ৷ এমনকি ২০২৩ সালে এশিয়া কাপ এবং ওয়ানডে বিশ্বকাপের জন্য একে অপরের দেশে দল পাঠাবে কিনা তা নিয়ে জল্পনা চলছে।

এ অবস্থায় দুই দলের মধ্যে ম্যাচ করা যে যথেষ্ট চ্যালেঞ্জের তা মেনে নিয়েছে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড। নাম প্রকাশে অনিচ্ছুক এক বোর্ড কর্তা বলেন, ‘ম্যাচ খেলাটা দুই দেশের উপর নির্ভর করবে যে তারা খেলবে কি না; কিন্তু যদি নিরপেক্ষ ভূখণ্ডে ভারত ও পাকিস্তানের মধ্যে একটি টেস্ট হতে হয়, তবে আমরা অবশ্যই ম্যাচটি আয়োজনের জন্য মুখিয়ে থাকব। ভারত ও পাকিস্তানের যে সমস্ত সমর্থকরা অস্ট্রেলিয়ায় থাকেন তাঁরা প্রত্যেককেই টি-টোয়েন্টি বিশ্বকাপে ভিড় জমিয়েছিলেন। দুই দেশের মধ্যে টেস্ট ম্যাচ আয়োজন করা হলে আশা করি একইভাবে স্টেডিয়াম উপচে পড়বে।’

 

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G