মেয়র সাক্কুকে শপথ পড়ালেন প্রধানমন্ত্রী

প্রকাশঃ মে ১১, ২০১৭ সময়ঃ ১:২৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:০৩ অপরাহ্ণ

কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র মনিরুল ইসলাম সাক্কুকে শপথ পড়িয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বৃহস্পতিবার বেলা ১১টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে মেয়র সাক্কুকে শপথ বাক্য পাঠ করানো হয়।

একই দিন শপথ নিচ্ছেন কুমিল্লা সিটির নির্বাচিত ওয়ার্ড কাউন্সিলর এবং সংরক্ষিত নারী আসনের কাউন্সিলররাও। মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে তাদেরকে শপথ পড়ান স্থানীয় সরকারমন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন।

এর আগে গত ৩০ মার্চ অনুষ্ঠিত কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আঞ্জুম সুলতানা সীমাকে পরাজিত করে দ্বিতীয়বারের মতো মেয়র নির্বাচিত হন মনিরুল হক সাক্কু।

উল্লেখ্য, ২০১২ সালের ৫ জানুয়ারি কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাচনেও আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী সীমার বাবা অধ্যক্ষ আফজল খানকে পরাজিত করে সিটি করপোরেশনের প্রথম মেয়র নির্বাচিত হয়েছিলেন সাক্কু।

প্রতিক্ষণ/এডি/সাই

 

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G