ম্যাচ সেরার রেকর্ডে মেসি সেরা

প্রকাশঃ ডিসেম্বর ১৬, ২০২২ সময়ঃ ২:৫০ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:৫০ পূর্বাহ্ণ

ক্রীড়া ডেস্ক

সেমিফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষেও ম্যাচ সেরা হয়েছেন অসাধারণ খেলে দলকে জয় এনে দেওয়া লিওনেল মেসি। এ নিয়ে চলতি বিশ্বকাপেই ৪ বার ম্যাচ সেরা হয়েছেন তিনি। আর সবমিলিয়ে ফিফা বিশ্বকাপে মেসি ম্যাচ সেরা হয়েছেন ১০ বার।

আর এতেই বিশ্বকাপে ম্যাচ সেরা হওয়ার রেকর্ড গড়েছেন মেসি। দ্বিতীয় অবস্থানে থাকা ক্রিশ্চিয়ানো রোনালদো বিশ্বকাপে ম্যাচ সেরা হয়েছে ৭ বার।
চলতি আসরের শুরুতেই মেসি এই পর্তুগিজ তারকাকে টপকে গেছেন। এখন তার ধারে কাছেও আপাতত কেউ নেই।

তালিকায় তৃতীয় অবস্থানে আছেন নেদারল্যান্ডসের রোবেন। তিনি বিশ্বকাপে ম্যাচ সেরা হয়েছেন ৬ বার। সবমিলিয়ে মেসি ফাইনালে ফ্রান্সের বিপক্ষে ম্যাচসেরা হলেই রোবেনের চেয়ে প্রায় দ্বিগুণবার ম্যাচসেরা হওয়ার রেকর্ড গড়বেন। আর রোনালদোর চেয়ে যে সংখ্যা হবে দেড়গুণ বেশি।

আরো সংবাদঃ

আর্কাইভ

July 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G