যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে : ওবায়দুল কাদের

প্রকাশঃ মে ২৪, ২০১৭ সময়ঃ ৩:২৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:০৭ অপরাহ্ণ

নির্বাচন কমিশনের (ইসি) রোডম্যাপ আওয়ামী লীগ ইতিবাচক হিসেবে দেখছে উল্লেখ করে দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক, পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘আগাম নির্বাচন নয়, সংবিধান মোতাবেক যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে।’

আজ বুধবার রাজধানীর কমলাপুর বিআরটিসি বাস ডিপোতে শ্রমিক-কর্মচারীদের বকেয়া বেতন-ভাতা ও গ্রাচ্যুইটির চেক বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন।

তিনি বলেন, প্রশ্ন এসেছে ইসির রোডম্যাপ কিভাবে দেখছে আওয়ামী লীগ। আমরা খুব পজেটিভলি দেখছি। আমরা ইলেকশন কমিশনের এ রোডম্যাপের ব্যাপারে যা শুনছি, এ রোডম্যাপের ব্যাপারে আমাদের যে প্রতিক্রিয়া সেটা পজেটিভ। ইতিবাচকভাবে আমরা দেখছি।

ওবায়দুল কাদের বলেন, ‘দ্বিতীয় যে বিষয়টি হলো ইসির রোডম্যাপ কি আগাম নির্বাচনের ইঙ্গিত? সেটা বোধহয় সঠিক না। নির্বাচন যথা সময়ে সংবিধান অনুযায়ী অনুষ্ঠিত হবে’।

এর আগে মঙ্গলবার বিকেলে একাদশ সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করে নির্বাচন কমিশন। ইসির রোডম্যাপ অনুযায়ী, ২০১৭ সালের জুলাই থেকে ২০১৮ সালের নভেম্বরের মধ্যে সংলাপ অনুষ্ঠিত হবে। আইন সংস্কার করা হবে ২০১৭ সালের জুলাই থেকে ২০১৮ সালের ফেব্রুয়ারির মধ্যে। নতুন দল নিবন্ধন ২০১৭ সালের অক্টোবর থেকে ২০১৮ সালের মার্চ। ভোটার তালিকা হালনাগাদ শুরু ২০১৭ সালের সেপ্টেম্বর থেকে ও ২০১৮ সালের জানুয়ারিতে চূড়ান্ত প্রকাশ, ভোটকেন্দ্র নির্ধারণ ২০১৮ সালের জুন-অগাস্ট ও তফসিল ঘোষণার পর থেকে ভোটের অন্তত ২৫ দিন আগে গেজেট প্রকাশ। প্রশিক্ষণ ২০১৮ সালের জুলাই থেকে তফসিল ঘোষণা ও ভোটের আগ পর্যন্ত।

প্রতিক্ষণ/এডি/সাই

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G