যশোরে বাবাকে হত্যার পর ছেলের আত্মহত্যা

প্রকাশঃ জুলাই ১৩, ২০১৭ সময়ঃ ৮:৫৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:৪৬ অপরাহ্ণ

যশোরের বাঘারপাড়া উপজেলায় বাবাকে হত্যার পর ছেলে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। আজ বৃহস্পতিবার সকাল ১১টার দিকে বাঘারপাড়া উপজেলার জামালপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত বাবা-রুস্তম আলী সর্দার (৬৫) আর ছেলে হলেন- সোহাগ (৩০)।

বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল আলম বলেন, সকালে পারিবারিক বিষয় নিয়ে ছেলে সোহাগের সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন বাবা রুস্তম আলী সর্দার। একপর্যায়ে সোহাগ কোদাল দিয়ে রুস্তম আলীর মাথায় আঘাত করেন। প্রতিবেশীরা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে ৩টার দিকে মারা যান রুস্তম আলী।

ওসি জানান, এদিকে, বাবার মৃত্যুর খবর পেয়ে ছেলে সোহাগ বাড়ির পাশের একটি আমগাছে গলায় গামছা পেঁচিয়ে ফাঁস দেয়। এ সময় সোহাগের পকেটে থাকা মোবাইল ফোন বেজে উঠলে প্রতিবেশীরা টের পেয়ে তাকে গাছ থেকে নামিয়ে আনে। কিন্তু তার আগেই সোহাগের মৃত্যু হয়।

প্রতিক্ষণ/এডি/রন

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

April 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
252627282930 
20G