যুক্তরাষ্ট্রে গুলিতে নিহত পাঁচ

প্রকাশঃ ফেব্রুয়ারি ৮, ২০১৫ সময়ঃ ১২:২৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:২৮ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক,প্রতিক্ষণ ডট কম

Abduction-and-shootingযুক্তরাষ্ট্রের আটলান্টার কাছে জর্জিয়ায় গুলিতে এক বন্দুকধারীসহ পাঁচজন নিহত হয়েছে। আহত হয়েছে দুই শিশু। পারিবারিক কলহের জের ধরে গতকাল শনিবার এ ঘটনা ঘটে বলে পুলিশ এএফপিকে জানায়।

বন্দুকধারী নিজেসহ পাঁচজন ঘটনাস্থলেই নিহত হয়, আহত হয় দুই শিশু। আহত ব্যক্তিদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। পুলিশের ধারণা, আহত ব্যক্তিরা সবাই একই পরিবারের সদস্য না হলেও পরস্পরের আত্মীয়।ডগলাস কাউন্টির পুলিশ কর্মকর্তা লেফটেন্যান্ট গ্লেন ড্যানিয়েল জানান, এখন পর্যন্ত নিহত ব্যক্তিদের স্বজনদের খোঁজ না মেলায় সবার পরিচয় নিশ্চিত করা যায়নি। পুলিশ এ বিষয়ে তদন্ত করছে।

 

প্রতিক্ষণ/এডি/সুমি

 

আরো সংবাদঃ

সর্বশেষ সংবাদ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G