যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাষ্ট্রদূত মো. শহীদুল ইসলামের নিয়োগ বাতিল করেছে সরকার

প্রকাশঃ অক্টোবর ২০, ২০২২ সময়ঃ ২:৫৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:৫৬ অপরাহ্ণ

যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শহীদুল ইসলামের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল হয়েছে। বৃহস্পতিবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

পররাষ্ট্র ক্যাডারের অবসরপ্রাপ্ত এ কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে গত ১ সেপ্টেম্বর থেকে চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে। র‍্যাবের সাবেক ও বর্তমান কর্মকর্তাদের ওপর মার্কিন নিষেধাজ্ঞা আরোপের পর রাষ্ট্রদূত শহীদুলকে সরানোর সিদ্ধান্ত নেয় সরকার।

পররাষ্ট্র মন্ত্রণালয় গত ১৩ জুলাই এক বিবৃতিতে জানায়, ভারতে বাংলাদেশের হাইকমিশনার মুহাম্মদ ইমরানকে যুক্তরাষ্ট্রে পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিয়োগের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সূত্র : বাসস

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G