যুক্তরাষ্ট্র বলেছে- এলিয়েনের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি

প্রকাশঃ ডিসেম্বর ১৭, ২০২২ সময়ঃ ৪:৪১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:৪১ অপরাহ্ণ

আন্তর্জাতিকে ডেস্ক

‘এলিয়েন’- প্রসঙ্গটি নিয়ে বহু বছর ধরেই আলোচনা চলে আসছে। কিন্তু এর সুরাহা হয়নি। মার্কিন সামরিক কর্মকর্তারা একাধিকবার ভিনগ্রহের প্রাণীদের যান (ইউএফও) দেখা পাওয়ার দাবি করার পরই তদন্তে নামেন পেন্টাগনের একদল গবেষক।

পৃথিবীর বাইরে অন্য কোনো গ্রহে প্রাণের (এলিয়েনের) অস্তিত্ব আছে কিনা বা থাকলেও সেগুলো পৃথিবীতে আসে কিনা এ নিয়ে গবেষণা চালিয়েছিল যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগন।

পৃথিবীতে এলিয়েনের কোনো অস্তিত্ব তারা খুঁজে পাননি- দীর্ঘ গবেষণা শেষে মার্কিন মন্ত্রণালয় এমনটা ঘোষণা দিয়েছে।

এছাড়া ভিনগ্রহের প্রাণীদের কোনো যান পৃথিবীর বুকে আছড়ে পড়ার কোনো প্রমাণও পাওয়া যায়নি। স্থানীয় সময় শুক্রবার (১৬ ডিসেম্বর) এমন তথ্য দিয়েছেন পেন্টাগনের জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা রোনাল্ড মোলট্রি।

এ ব্যাপারে পেন্টাগনের উচ্চপদস্থ কর্মকর্তা রোনাল্ড মোলট্রি বলেছেন, ‘এখন পর্যন্ত সেসব রিপোর্টে আমি এমন কিছু পাইনি যেটি বলবে যে, পৃথিবীতে এলিয়েন এসেছিল বা এলিয়েন আছড়ে পড়েছিল।’

পেন্টাগনের নবগঠিত অল ডোমেইন এনোমালি রেজ্যুলেশন অফিসের (এএআরও) পরিচালক সিন কির্কপ্যাট্রিক জানিয়েছেন, পৃথিবীর বাইরে অন্য কোনো প্রাণের অস্তিত্ব থাকার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না তিনি। তবে তিনি জানিয়েছেন এ ব্যাপারে বৈজ্ঞানিকভাবে এগিয়ে যেতে চান।

এছাড়া এসব বস্তু যুক্তরাষ্ট্র, বাণিজ্যিক কোনো প্রতিষ্ঠান বা রাশিয়া ও চীনের মতো অন্য দেশ তৈরি করেছিল কিনা সেটি নিশ্চিত হওয়ার ব্যাপারে পর্যাপ্ত তথ্য পাওয়া যায়নি বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছিল।

সূত্র: আল জাজিরা

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

April 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
252627282930 
20G