রমনা ওয়ার্ড যুবদল নেতা আটক

প্রকাশঃ ফেব্রুয়ারি ৭, ২০১৫ সময়ঃ ১০:০৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:০৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম

atokরাজধানীর রমনা জোন যুবদলের ৫৩ নং ওয়ার্ডের যুগ্ম সম্পাদক দুলাল চন্দ্র শীলকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার সন্ধ্যা ৭ টায় রাজধানীর মালিবাগ এলাকা থেকে রমনা থানা পুলিশ তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে এক কেজি বিস্ফোরক দ্রব্য জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপি’র উপ কমিশনার (ডিসি, মিডিয়া) মাসুদুর রহমান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মালিবাগ এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক দুলাল চন্দ্র শীল এর বিরুদ্ধে বিস্ফোরক আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

প্রতিক্ষণ /এডি/ কাকন

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G