রাজবাড়ীতে ১০৪০ বোতল ফেনসিডিলসহ আটক ২

প্রকাশঃ এপ্রিল ২৯, ২০১৭ সময়ঃ ৬:৫৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:৫৫ অপরাহ্ণ

আশরাফুল ইসলাম, রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ী জেলার দৌলতদিয়া ফেরীঘাট থেকে ১০৪০ বোতল ফেনসিডিলসহ আবু বক্কর শেখ (২৪) এবং সবুজ গাজী (২৮) নামে দুই জনকে আটক করেছে রাজবাড়ী জেলা পুলিশ।

শনিবার রাজবাড়ী পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সংম্মেলনে এই তথ্য জানান জেলা পুলিশ সুপার সালমা বেগম।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দৌলতদিয়া ফেরীঘাট থেকে তাদেরকে আটক করা হয়।

শুক্রবার ভোর ৩ টার দিকে সাতক্ষীরা থেকে আসা সবজিবাহী ট্রাক দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুট ব্যবহার করার সময় দৌতলদিয়া ৪ নং ফেরীঘাট থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃত আবু বক্কর শেখ হলেন সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার মাজেদ গাজীর পুত্র এবং সবুজ গাজী একই এলাকার সিরাজুল গাজীর পুত্র।

প্রতিক্ষণ/এডি/সাই

 

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G