রায়ে বিমর্ষ খাদ্যমন্ত্রী

প্রকাশঃ মার্চ ২৭, ২০১৬ সময়ঃ ১:০৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:০৬ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

imagesআদালত অবমাননার দায়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায় নিয়ে প্রতিক্রিয়া জানাননি খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম।

রায়ের প্রতিক্রিয়া জানতে  রোববার সচিবালয়ে মন্ত্রীর দপ্তরে যান সাংবাদিকরা। কিন্তু মন্ত্রী উপস্থিত কোনো সাংবাদিকের সঙ্গে কথা বলেননি।

ব্রাজিল থেকে পচা গম আনার ঘটনার রেশ কাটতে না-কাটতেই হাইকোর্ট আজ খাদ্যমন্ত্রীকে সাজা দেন। এই সাজার ফলে তাঁর মন্ত্রিত্ব থাকবে কি না, তা নিয়ে আইনজীবীদের মধ্যে আলোচনা চলছে।

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, মন্ত্রিত্ব থাকা না-থাকার বিষয়টি মন্ত্রিপরিষদ বিভাগের এখতিয়ার।

রবিবার দুপুর ১২টার দিকে সচিবালয়ে খাদ্য মন্ত্রণালয়ে খাদ্যমন্ত্রীর কার্যালয়ে সাংবাদিকরা ভিড় করেন। কিন্তু ভেতর থেকে মন্ত্রী কোনো সাংবাদিককে প্রবেশের অনুমতি দেননি।

মন্ত্রীর দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে সাংবাদিকরা কথা বলেন। ঐ সময় তাঁরা মন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সুযোগ করে দেওয়ার অনুরোধ জানান। একাধিকবার পীড়াপীড়ির পর একজন কর্মকর্তা মন্ত্রীর সঙ্গে কথা বলে এসে জানান, ‘আজ মন্ত্রী এ বিষয়ে কোনো কথা বলবেন না। তবে রায় ঘোষণার পর থেকে মন্ত্রী বিমর্ষ হয়ে পড়েন বলে জানান ওই কর্মকর্তা’।

এর আগে আজ রোববার সকালে আদালত অবমাননার দায়ে দোষী সাব্যস্ত হন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। তাঁদের প্রত্যেককে ৫০ হাজার করে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে সাত দিনের কারাদণ্ড দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

=========

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G