রোনালদোর রেকর্ড, সবাইকে টপকে গেলেন

প্রকাশঃ নভেম্বর ২৫, ২০২২ সময়ঃ ১২:০৬ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:০৯ পূর্বাহ্ণ

ক্রীড়া ডেস্ক

‘আমি রেকর্ডের পেছনে ছুটি না, রেকর্ডই আমার পেছনে ছোটে।’ ক্যারিয়ারে অনেকবারই এমন কথা বলেছেন ক্রিস্তিয়ানো রোনালদো। আর বলবেনই না কেন? রেকর্ড তো আর কম গড়েননি পাঁচ বারের ব্যালন ডি’অর জয়ী তারকা। মাঠে নামলেই যেন নতুন নতুন কীর্তি। ৫ম বিশ্বকাপ খেলতে নেমে রেকর্ড তো গড়লেনই, সঙ্গে ৫ম বিশ্বকাপে ১টি করে গোল করার রেকর্ডও এখন সিআর সেভেনের পকেটে।

ফুটবলের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা রোনালদো। আন্তর্জাতিক ফুটবলের মঞ্চে তো বটেই। আর ফুটবলের সবচেয়ে বড় আসর বিশ্বকাপ। স্বাভাবিকভাবেই বিশ্বকাপের মঞ্চে রেকর্ড-র হাতছানি মিস করতে চাইবেন না রোনালদোকে। নিজের ৫ম বিশ্বকাপে খেলতে নেমে রেকর্ড নিজের করে নিলেন রোনালদো।

এখন পর্যন্ত ৫টি বিশ্বকাপে অংশ নেয়া হয়ে গেছে রোনালদো। কাতার বিশ্বকাপে অংশ নিয়ে রেকর্ড স্পর্শ করলেন তিনি। পাঁচটি বিশ্বকাপ খেলার রেকর্ডে ইতালির জিয়ানলুইজি বুফন, মেক্সিকোর আন্তনিও কারবাহাল, জার্মানির লোথার ম্যাথিউজ ও মেক্সিকোর রাফায়েল মার্কুয়েজের পাশে নাম লিখে দিলেন পর্তুগিজ তারকা।

কাতারে টানা পঞ্চম বিশ্বকাপ খেলতে নেমে রোনালদো আগের চার বিশ্বকাপের প্রতিটিতেই কমপক্ষে একটি করে গোল দেওয়ার রেকর্ড এর ধারা বাহিকতা বজায় রাখলেন। ঘানার বিপক্ষে পেনাল্টি থেকে গোল করলেন। তার মতো টানা চারটি বিশ্বকাপে গোল দেওয়ার রেকর্ড রয়েছে ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলে এবং দুই জার্মান তারকা উই সিলার ও মিরাস্লাভ ক্লোসারও। এবার বিশ্বকাপে গোল করে সবাইকে টপকে রেকর্ডটা নিজের করে নিলেন রোনালদো।

২০০৬ বিশ্বকাপে ইরানের বিপক্ষে পেনাল্টি থেকে গোল দিয়ে শুরু রোনালদো। এখন পর্যন্ত বিশ্বকাপের মঞ্চে গোল করেছেন ৮টি। আর দুইটি গোল করতে পারলেই নিজ দেশের সর্বোচ্চ গোলদাতা কিংবদন্তি ইউসেবিও ছাড়িয়ে যাবেন তিনি। পর্তুগালের হয়ে ১৯৬৬ সালের বিশ্বকাপেই ৯টি গোল করেছিলেন ইউসেবিও।

তবে বিশ্বকাপের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হওয়ার রেকর্ড গড়া অবশ্যই কঠিন রোনালদোর জন্য। ৮টি গোল তার। বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি গোল দেওয়ার রেকর্ডটি বর্তমানে জার্মানির মিরাস্লাভ ক্লোসার। ১৬টি গোল দিয়েছেন এ জার্মান ফরোয়ার্ড। তবে নামটা যেহেতু রোনালদো, যে কোনো কিছুই সম্ভব।

সূত্র : ফিফা

আরো সংবাদঃ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G