রোববার টাঙ্গাইলে সকাল-সন্ধ্যা হরতাল

প্রকাশঃ জানুয়ারি ২২, ২০১৫ সময়ঃ ২:৩৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:৩৬ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক,প্রতিক্ষণ ডটকম:

download (3)টাঙ্গাইলে হরতালের সমর্থনে মিছিল প্রস্তুতিকালে বিএনপি ও এর অঙ্গসংগঠনের ১৫ নেতাকর্মীকে আটকের প্রতিবাদে আগামী রোববার জেলায় সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জেলা বিএনপি।

বৃহস্পতিবার জেলা বিএনপির সভাপতি ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অ্যাডভোকেট আহমেদ আযম খান ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক শামসুল আলম তোফা এ ঘোষণা দেন এবং আটকের তীব্র নিন্দা জানান।

এর আগে বৃহস্পতিবার সকাল সাড়ে দশটার দিকে শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যান থেকে বিএনপি ও এর অঙ্গসংগঠনের ১৫ নেতাকর্মীকে আটক করা হয়।

হরতালের প্রস্তুতিকালে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শফিকুর রহমান সফি, জেলা যুবদলে সাধারণ সম্পাদক আশরাফ পাহেলী, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক একেএম মনিরুল হক, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক তৌহিদুল ইসলাম বাবু, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান উজ্জল, শহর ছাত্রদলের সভাপতি মারুফ সানোয়ার, আনিসুর রহমান, সাজ্জাত হোসেন, সাদেকুল আলম, রুমন ও যুবদল নেতা আনিসুর রহমানসহ ১৫ নেতাকর্মীকে আটক করে টাঙ্গাইল মডেল থানায় নিয়ে য়ায়।

“নাশকতা সৃষ্টি করতে পারে এমন অভিযোগে তাদেরকে আটক করা হয়েছে। বলে জানান টাঙ্গাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা।

প্রতিক্ষণ/এডি/মোস্তফা

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G