রোহিঙ্গা হত্যা বিরোধী মানববন্ধন থেকে ২ বিএনপি নেতা আটক

প্রকাশঃ সেপ্টেম্বর ৮, ২০১৭ সময়ঃ ১১:৫৯ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:৫৯ পূর্বাহ্ণ

রোহিঙ্গা মুসলিম গণহত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় জেলা বিএনপি আয়োজিত মানববন্ধন থেকে দুইজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, জেলা বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক অ্যাড. আলী আজম ও জেলা শ্রমিকদলের সাংগঠনিক মো. মোস্তফা।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. জহিরুল হক খোকন জাগো নিউজকে জানান, সকালে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আমরা রোহিঙ্গা ইস্যুতে মানববন্ধন করার জন্য প্রেসক্লাবের সামনে জড়ো হই। এসময় পুলিশ এসে আমাদের দুই নেতাকে আটক করে নিয়ে যায়।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নবীর হোসেন জাগো নিউজকে জানান, আমাদের বিশেষ অভিযানে তাদের আটক করা হয়েছে।

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G