লালবাগ কেল্লায় স্থাপনা বন্ধের নির্দেশ

প্রকাশঃ জুন ২৮, ২০১৫ সময়ঃ ২:৫৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:৫৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর লালবাগ কেল্লার দেয়াল ভেঙে নির্মাণাধীন গাড়ি পার্কিংয়ের কাজ বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আগামী ২৪ ঘণ্টার মধ্যে এ নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।lalabag

একইসঙ্গে প্রত্নতত্ত্ব সংরক্ষণ আইন অনুযায়ী লালবাগ কেল্লাকে সংরক্ষণের নির্দেশ কেন দেয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। এছাড়া লালবাগ কেল্লাকে কেন আগের অবস্থায় ফিরিয়ে আনা হবে না, তাও জানতে চাওয়া হয়েছে রুলে।

আজ রোববার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

জনস্বার্থে এ রিট আবেদনটি দায়ের করেছিলো মাননবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ।

সংস্কৃতি সচিব, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক, লালবাগ কেল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) সংশ্লিষ্টদেরকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

প্রসঙ্গত, লালবাগকেল্লার দেয়াল ভেঙে গাড়ি পার্কিং করা হচ্ছে মর্মে বিভিন্ন জাতীয় দৈনিকে সংবাদ প্রকাশিত হয়। এরপর পত্রিকার সংবাদ সন্নিবেশিত করে আজ রোববার এ রিটটি দায়ের করা হয়।

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

April 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
252627282930 
20G